×

জাতীয়

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আব্দুল্লাহ ছালেহ, অতিরিক্ত প্রেস সচিব রুমন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪১ এএম

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আব্দুল্লাহ ছালেহ, অতিরিক্ত প্রেস সচিব রুমন

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব এবং অতিরিক্ত প্রেস সচিব হিসেবে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন জারি করে আবু আব্দুল্লাহ এম ছালেহকে প্রেস সচিব এবং আতিকুর রহমান রুমনকে অতিরিক্ত প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহের নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি/আধা-সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে সরকারের সচিব পদমর্যাদা ও বেতন (৭৮ হাজার টাকা) সহ প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এই নিয়োগ হবে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে)।

অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনি অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি/আধা-সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব পদে গ্রেড-২ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদান করবেন। এ নিয়োগও প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App