×

জাতীয়

শেখ রেহানার স্বামী শফিক সিদ্দিকের আয়কর নথি জব্দের আদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৯ পিএম

শেখ রেহানার স্বামী শফিক সিদ্দিকের আয়কর নথি জব্দের আদেশ

ফাইল ছবি

পৌনে ৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় তদন্তের মুখে থাকা শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিকের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

শফিক আহমেদ সিদ্দিকের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক ইসমাইল হোসেন।

আবেদনে বলা হয়, শফিক আহমেদ সিদ্দিক ৮ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৬০ টাকা জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখার অপরাধ করেছেন। তাই দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় মামলা দায়ের করে, যা তদন্তাধীন।

আরো বলা হয়েছে, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ১৯ ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর ২০ বিধি অনুযায়ী আসামির আয়-ব্যয়ের সঠিকতা এবং মালিকানাধীন অন্য কোনো সম্পদ রয়েছে কি-না তা যাচাই/পরীক্ষা নিরীক্ষা করার জন্য তার ২০১৩-১৪ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর জব্দ করে পর্যালোচনা করা প্রয়োজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App