×

জাতীয়

ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু মঙ্গলবার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১২:৩১ পিএম

ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু মঙ্গলবার

ছবি : সংগৃহীত

ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হচ্ছে মঙ্গলবার (৯ মার্চ) থেকে। প্রথম ধাপে রাজধানীর কড়াইল এলাকায় এই কার্যক্রম চালু হবে। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের হাতে কার্ড তুলে উদ্বোধন করবেন। ওই দিনই সুবিধাভোগীদের মোবাইল ফোনে পৌঁছে যাবে প্রথম মাসের নগদ সহায়তা।

সোমবার (৯ মার্চ) দুপুর আড়াইটায় অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে সংবাদ সম্মেলন করে প্রকল্পের বিস্তারিত জানাবে অর্থ মন্ত্রণালয়। এছাড়া এই কার্যক্রম উদ্বোধন উপলক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সুনামগঞ্জে উপস্থিত থাকবেন।

আরো পড়ুন : কমনওয়েলথ বৈঠকে যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

পরীক্ষামূলকভাবে কার্ড বিতরণ হবে রাজধানীর কড়াইল, সাততলা, ভাসানটেক, মিরপুর সার্কেল/ওয়ার্ড-৮, আলিমিয়ার টেক ও বাগানবাড়ি বস্তি এলাকায়। এছাড়া রাজবাড়ী, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, বান্দরবান, খুলনা, ভোলা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, বগুড়া, নাটোর, ঠাকুরগাঁও এবং দিনাজপুরের নির্বাচিত কয়েকটি ওয়ার্ডেও দেওয়া হবে।

প্রাথমিকভাবে ১৪ উপজেলার একেক ওয়ার্ডে এই কার্ড বিতরণ করা হবে। প্রতিটি পরিবার প্রতি মাসে আড়াই হাজার টাকা পাবেন। গত ১৯ ফেব্রুয়ারি অর্থমন্ত্রীকে সভাপতি করে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App