×

জাতীয়

চট্টগ্রাম বিমানবন্দরের আরো ৪ ফ্লাইট বাতিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১২:০৮ পিএম

চট্টগ্রাম বিমানবন্দরের আরো ৪ ফ্লাইট বাতিল

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিঘ্ন অব্যাহত রয়েছে। দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা এয়ারফিল্ড সীমিত পরিসরে বন্ধ থাকায় মঙ্গলবার (১০ মার্চ) চট্টগ্রামের বিমানবন্দরের আরো ৪ টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

এ নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত এই বিমানবন্দর থেকে মোট ৯৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হলো।

মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্র জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে চট্টগ্রামে আসার একটি আগমন ফ্লাইট রয়েছে। এ ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট বাতিল করা হয়েছে।

আরো পড়ুন; ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু আগামীকাল

তবে ফ্লাইট বাতিলের এই পরিস্থিতির মধ্যেও একই দিনে বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আসা মোট ১৩টি আন্তর্জাতিক ফ্লাইট সচল ছিল। এর মধ্যে সাতটি আগমন এবং ছয়টি বহির্গমন ফ্লাইট পরিচালিত হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি থেকে চট্টগ্রামের ফ্লাইটগুলো ধীরে ধীরে নিয়মিত হওয়ার পথে রয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত সব মিলিয়ে ৯৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কোন কোন লক্ষণ দেখলে মেয়েশিশুর নিরাপত্তা নিয়ে সতর্ক হতে হবে?

কোন কোন লক্ষণ দেখলে মেয়েশিশুর নিরাপত্তা নিয়ে সতর্ক হতে হবে?

বাদ পড়ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ, যুক্ত হচ্ছে আবু সাঈদের ছবি

পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ বাদ পড়ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ, যুক্ত হচ্ছে আবু সাঈদের ছবি

হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণে ফের কড়াকড়ি ইরানের

হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণে ফের কড়াকড়ি ইরানের

কোটচাঁদপুরে ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

কোটচাঁদপুরে ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App