×

জাতীয়

ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০১:৪৮ পিএম

ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

ছবি: সংগৃহীত

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ মার্চ বা ২১ মার্চ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদুল ফিতরের দিন রাজধানীতে ঈদগাহ ও বিভিন্ন মসজিদে মুসল্লিরা দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন।

রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে।

আরো পড়ুন: যে নীতিতে নতুন পে স্কেল বাস্তবায়ন করবে সরকার

সম্প্রতি ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়েকোবাদ)।

সভার সিদ্ধান্তে বলা হয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের প্রধান জামায়াতের আয়োজন করা হবে। আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামায়াত সকাল ৯টায় বায়তুল মোকাররম মসজিদে আয়োজনের ব্যবস্থা করতে হবে।

আরো বলা হয়, আবহাওয়া দুর্যোগপূর্ণ হলে ঈদের প্রধান জামাত বায়তুল মোকাররম মসজিদে স্থানান্তরের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত দিতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে আহ্বায়ক করে ছয় সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে।

আরো পড়ুন: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

সভায় আরো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঈদুল ফিতরের প্রধান জামায়াতের ইমাম মনোনয়নের জন্য ইসলামিক ফাউন্ডেশন বিশিষ্ট তিনজন আলেম, পবিত্র কুরআন তেলাওয়াতের জন্য তিনজন বিশিষ্ট ক্বারী ও ঈদের জামায়াত পরিচালনার জন্য তিনজন উপস্থাপকের তালিকা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে পাঠাবে ইসলামিক ফাউন্ডেশন।

এ তালিকা থেকে একজন ইমাম ও একজন বিকল্প ইমাম, একজন ক্বারী ও একজন বিকল্প ক্বারী এবং একজন উপস্থাপক ও একজন বিকল্প উপস্থাপক ধর্ম মন্ত্রণালয় মনোনয়ন দেবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কোন কোন লক্ষণ দেখলে মেয়েশিশুর নিরাপত্তা নিয়ে সতর্ক হতে হবে?

কোন কোন লক্ষণ দেখলে মেয়েশিশুর নিরাপত্তা নিয়ে সতর্ক হতে হবে?

বাদ পড়ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ, হচ্ছে যুক্ত আবু সাঈদের ছবি

পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ বাদ পড়ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ, হচ্ছে যুক্ত আবু সাঈদের ছবি

হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণে ফের কড়াকড়ি ইরানের

হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণে ফের কড়াকড়ি ইরানের

কোটচাঁদপুরে ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

কোটচাঁদপুরে ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App