×

জাতীয়

দুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনার পদে আলোচনায় যারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৩:৫১ পিএম

দুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনার পদে আলোচনায় যারা

ছবি : সংগৃহীত

চলতি মাসের শুরুতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও দুই কমিশনার পদত্যাগ করার পর কমিশন নেতৃত্বশূন্য ও কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। তবে শিগগিরই নতুন নেতৃত্ব নিয়োগের প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

নবনির্বাচিত সরকার নতুন সংসদ অধিবেশনে দুর্নীতি দমন কমিশন (সংশোধন) ২০২৫ অধ্যাদেশ পুনর্বিবেচনা করতে পারে। অধ্যাদেশ অনুমোদিত হলে দুদকের পরিধি বৃদ্ধি পাবে এবং নতুন কমিশনের কাঠামো অনুযায়ী চেয়ারম্যানসহ সর্বোচ্চ পাঁচজন কমিশনার থাকবে। এতে অন্তত একজন নারী ও একজন আইটি-দক্ষ কমিশনার রাখা বাধ্যতামূলক।

নতুন কমিশন বাছাইয়ের জন্য ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হবে। এই কমিটির নেতৃত্বে থাকবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক। কমিটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন নেবে। আবেদনকারীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর শর্টলিস্টিং, সাক্ষাৎকার এবং প্রতি পদে দুইজনের নাম রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। চূড়ান্ত নিয়োগ দিবেন রাষ্ট্রপতি, তবে সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রীর পরামর্শ মূল হিসেবে নেওয়া হবে।

আরো পড়ুন : সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

নতুন দুদক চেয়ারম্যান পদে আলোচনায় সবচেয়ে বেশি নাম শোনা যাচ্ছে ঢাকা মহানগর আদালতের সাবেক সিনিয়র স্পেশাল জজ মোতাহার হোসেনের। তবে তিনি বর্তমানে অসুস্থ। এছাড়া সাবেক যুগ্ম জেলা ও দায়রা জজ খন্দকার আবুল হোসেন, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর ভাই মো. আব্দুল্লাহ আল বাকী, সাবেক আয়কর কমিশনার ও বর্তমান ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়ার নামও জোরালো আলোচনায় রয়েছে।

গত ৩ মার্চ, মন্ত্রীপরিষদ সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. এমএ মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কোন কোন লক্ষণ দেখলে মেয়েশিশুর নিরাপত্তা নিয়ে সতর্ক হতে হবে?

কোন কোন লক্ষণ দেখলে মেয়েশিশুর নিরাপত্তা নিয়ে সতর্ক হতে হবে?

বাদ পড়ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ, হচ্ছে যুক্ত আবু সাঈদের ছবি

পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ বাদ পড়ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ, হচ্ছে যুক্ত আবু সাঈদের ছবি

হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণে ফের কড়াকড়ি ইরানের

হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণে ফের কড়াকড়ি ইরানের

কোটচাঁদপুরে ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

কোটচাঁদপুরে ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App