×

জাতীয়

কাল সংসদ অধিবেশনকে ঘিরে ডিএমপির নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৯:৪৬ পিএম

কাল সংসদ অধিবেশনকে ঘিরে ডিএমপির নির্দেশনা

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সীমিত থাকবে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় ডাইভারশনের মাধ্যমে ট্রাফিক নিয়ন্ত্রণের বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (১১ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং গণ্যমান্য ব্যক্তিরা জাতীয় সংসদ ভবনে যাতায়াত করবেন।’

‘অধিবেশন চলাকালে উড়োজাহাজ মোড়, খেজুর বাগান, মানিক মিয়া এভিনিউ, আসাদগেট ও জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন) ক্রসিং এলাকায় স্বাভাবিকের তুলনায় বেশি যানবাহন চলাচল করবে। এতে সম্ভাব্য যানজট এড়াতে ট্রাফিক বিভাগ ডাইভারশনের মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণ করবে।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘উড়োজাহাজ মোড় থেকে খেজুর বাগান পর্যন্ত সড়কের উভয় পার্শ্বে দক্ষিণ দিকে একমুখী যানবাহন চলাচল করবে।’

ডাইভারশন পয়েন্ট ও বিকল্প সড়কগুলো হলো: 

ইন্দিরা রোড টু বেগম রোকেয়া সরণি- ইন্দিরা রোড থেকে উড়োজাহাজ মোড় হয়ে বেগম রোকেয়া সরণি অভিমুখী যানবাহন ডানে মোড় না নিয়ে সোজা মানিক মিয়া এভিনিউ হয়ে মিরপুর রোড দিয়ে গন্তব্যে পৌঁছাবে।

মানিক মিয়া এভিনিউ টু বেগম রোকেয়া সরণি- মানিক মিয়া এভিনিউ হতে খেজুর বাগান হয়ে বেগম রোকেয়া সরণিগামী যানবাহন বামে মোড় না নিয়ে ফার্মগেট হয়ে গন্তব্যে পৌঁছাবে।

সব প্রকার যানবাহন চালকদের ১২ মার্চ সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত যানজট এড়ানোর লক্ষ্যে এই নির্দেশনা অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। পাশাপাশি এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা চেয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাদ পড়ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ, হচ্ছে যুক্ত আবু সাঈদের ছবি

পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ বাদ পড়ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ, হচ্ছে যুক্ত আবু সাঈদের ছবি

হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণে ফের কড়াকড়ি ইরানের

হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণে ফের কড়াকড়ি ইরানের

কোটচাঁদপুরে ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

কোটচাঁদপুরে ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

ট্রেনে ফিরতি যাত্রা : আজ বিক্রি হবে ৩১ মে’র টিকিট

ট্রেনে ফিরতি যাত্রা : আজ বিক্রি হবে ৩১ মে’র টিকিট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App