×

জাতীয়

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৪:৪২ পিএম

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

গুরুতর অসুস্থ ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির চেয়ারম্যান।

হাসপাতালে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খবর নেওয়ার পাশাপাশি তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সিঙ্গাপুরে তার চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। 

এ সময় উপস্থিত ছিলেন- মির্জা আব্বাসের সহধর্মিনী আফরোজা আব্বাসসহ কর্তব্যরত চিকিৎসকগণ।

এদিকে, উন্নত চিকিৎসার জন্য আজ (শুক্রবার) সন্ধ্যা ৬টায় এয়ার অ্যাম্বুলেন্স করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরের নেওয়ার কথা রয়েছে। সেখানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরো সায়েন্স বিভাগে তাকে ভর্তি করানো হবে।

এর আগে, বুধবার রাতে হঠাৎ অসুস্থ হলে তাকে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেহেরপুরে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মেহেরপুরে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আফগানিস্তানে পিকনিক স্পটে বন্দুক হামলায় নিহত ১১

আফগানিস্তানে পিকনিক স্পটে বন্দুক হামলায় নিহত ১১

‘হেক্সা মিশন’ সফল করতে শক্তিশালী স্কোয়াড আছে ব্রাজিলের

ভিনিসিয়ুস ‘হেক্সা মিশন’ সফল করতে শক্তিশালী স্কোয়াড আছে ব্রাজিলের

হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App