মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে পাঠাতে প্রধানমন্ত্রীর নির্দেশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৪:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
গুরুতর অসুস্থ ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খবর নিয়ে তিনি এ নির্দেশ দেন।
হাসপাতালে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খবর নেওয়ার পাশাপাশি তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সিঙ্গাপুরে তার চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন- মির্জা আব্বাসের সহধর্মিনী আফরোজা আব্বাসসহ কর্তব্যরত চিকিৎসকগণ।
এদিকে, উন্নত চিকিৎসার জন্য আজ (শুক্রবার) সন্ধ্যা ৬টায় এয়ার অ্যাম্বুলেন্স করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরের নেওয়ার কথা রয়েছে। সেখানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরো সায়েন্স বিভাগে তাকে ভর্তি করানো হবে।
এর আগে, বুধবার রাতে হঠাৎ অসুস্থ হলে তাকে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
