×

জাতীয়

জলাবদ্ধতায় ক্রেতাহীন অনেক স্টল বইমেলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৬ পিএম

জলাবদ্ধতায় ক্রেতাহীন অনেক স্টল বইমেলা

ছবি: সংগৃহীত

রাজধানীর অমর একুশে বইমেলা প্রাঙ্গণে শুক্রবারের বৃষ্টির পর সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা, যা প্রকাশক ও দর্শনার্থীদের ভোগান্তিকে চরমে তুলেছে। অনেক স্টলের সামনে পানি জমে থাকায় বই প্রদর্শন ও বিপণন বাধাগ্রস্ত হচ্ছে।

প্রকাশকদের অভিযোগ, নিচু জায়গাগুলোতে পানি জমে যাওয়ায় অনেক ক্ষেত্রে বইয়ের কার্টন বা বই নিচে রাখা সম্ভব হচ্ছে না, যার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

শনিবার (১৪ মার্চ) দুপুরের পরে মেলা প্রাঙ্গণের বিভিন্ন অংশ ঘুরে এ চিত্র দেখা যায়। এর আগে, শুক্রবার সন্ধ্যায় হওয়া বৃষ্টির পানি এখনো অনেক স্থানে জমে আছে। বিশেষ করে কিছু স্টলের সামনে কাদাপানি জমে থাকায় চলাচলে অসুবিধা হচ্ছে। এতে বই প্রদর্শন ও বিক্রির কাজও ব্যাহত হচ্ছে।

কয়েকজন প্রকাশক জানায়, ‘স্টলের সামনে পানি জমে থাকায় বই নিচে রাখা যাচ্ছে না। বাধ্য হয়ে বই উঁচুতে সাজিয়ে রাখতে হচ্ছে। এতে স্টলের ভেতরে জায়গা কমে যাচ্ছে এবং বই দেখাতে অসুবিধা হচ্ছে।’

বইমেলায় আসা দর্শনার্থীরাও জলাবদ্ধতার কারণে মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন। মেলার কর্দমাক্ত পথ আর জমে থাকা পানির কারণে অনেক পাঠকই স্টলগুলোর সামনে যেতে দ্বিধা বোধ করছেন, যার সরাসরি প্রভাব পড়েছে বিক্রিতে। কিছু কিছু স্টলে ক্রেতাদের উপস্থিতি লক্ষ্যণীয়ভাবে কম দেখা গেছে। এদিকে, বৃষ্টির পানিতে অনেক স্টলের বই ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে; ক্ষতিগ্রস্ত প্রকাশকদের অনেককে দেখা গেছে ভিজে যাওয়া বইগুলো রোদে দিয়ে শুকানোর আপ্রাণ চেষ্টা করতে।

প্রকাশকদের দাবি, ‘বৃষ্টির পর দ্রুত পানি সরানোর ব্যবস্থা না থাকায় এ ধরনের সমস্যা তৈরি হচ্ছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App