×

জাতীয়

১৩৩ অধ্যাদেশ পাঠানো হলো সংসদের বিশেষ কমিটিতে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০১:৩৯ পিএম

১৩৩ অধ্যাদেশ পাঠানো হলো সংসদের বিশেষ কমিটিতে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনামলে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে।

রোববার (১৫ মার্চ) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরুর পর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদে উত্থাপিত অধ্যাদেশগুলো বিশেষ কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন। পরে তা কণ্ঠ ভোটে পাস হয়।

সংসদ কার্যকর না থাকায় সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদের অধীনে এই অধ্যাদেশগুলো জারি করা হয়েছিল।

এর আগে প্রথম বৈঠকে অধ্যাদেশগুলো সংসদে তুলেছিলেন আইনমন্ত্রী। ওইদিনই অধ্যাদেশগুলো বাছাইয়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছিল।

বিএনপি দলীয় সদস্য জয়নাল আবদিনের সভাপতি করে ১৪ সদস্য বিশিষ্ট বিশেষ কমিটির অন্য সদস্যরা হলেন— মির্জা আব্বাস উদ্দিন আহমদ, সালাহউদ্দিন আহমদ, নূরুল ইসলাম মনি, আসাদুজ্জামান, ড. এম ওসমান ফারুক, এ এম মাহবুব উদ্দিন খোকন, আব্দুল বারী, নওশাদ জমির, মুজিবুর রহমান, রফিকুল ইসলাম খান, জিএম নজরুল ইসলাম।

সংবিধান অনুযায়ী, যে কোনো অধ্যাদেশ নতুন সংসদের প্রথম অধিবেশনে উত্থাপন করতে হয় এবং অধিবেশন শুরুর ৩০ দিনের মধ্যে সেগুলো পাস হতে হয়। আর তা না হলে সেগুলোর আইনি বৈধতা থাকে না।

সে কারণে গত ১৩ মার্চ ত্রয়োদশ সংসদের অধিবেশন শুরুর দিনই অধ্যাদেশগুলো অনুমোদনের জন্য জাতীয় সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

সংসদে অধ্যাদেশগুলো বিল আকারে উত্থাপনের পর চিফ হুইপ নুরুল ইসলাম মনি সেদিন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিনের নেতৃত্বে ১৪ সদস্যের একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেন। কমিটি এই বিলগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করবে।

রোববার অধ্যাদেশগুলো সেই বিশেষ কমিটিতে পাঠিয়ে ২ এপ্রিল প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

ইরানে টানা স্থল হামলা পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ইরানে টানা স্থল হামলা পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

শাকিবের জন্মদিনে বুবলীর চমকপ্রদ শুভেচ্ছা বার্তা

শাকিবের জন্মদিনে বুবলীর চমকপ্রদ শুভেচ্ছা বার্তা

‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ

‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App