×

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিরোধী দল অসাংবিধানিকভাবে সংস্কার পরিষদের শপথ নিয়েছে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৩:০৮ পিএম

‘বিরোধী দল অসাংবিধানিকভাবে সংস্কার পরিষদের শপথ নিয়েছে’

ছবি: সংগৃহীত

বিরোধী দল অসাংবিধানিক উপায়ে সংস্কার পরিষদের শপথ নিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে জুলাই সনদ নিয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানান, রাষ্ট্র আবেগ দিয়ে নয়, বরং সুনির্দিষ্ট আইন ও সংবিধান অনুযায়ী পরিচালিত হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে পুরোপুরি অঙ্গীকারবদ্ধ এবং এটি অক্ষরে অক্ষরে পালন করা হবে। তবে সব প্রক্রিয়া অবশ্যই প্রচলিত আইন, বিধি-বিধান এবং সংবিধানের কাঠামোর মধ্যে হতে হবে।

তিনি উল্লেখ করেন, মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, যেখানে ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব বর্তমানে নেই। জুলাই জাতীয় সনদ অনুযায়ী এমন কোনো পরিষদ গঠন করতে হলে প্রথমে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে। 

সংসদ অধিবেশনে তিনি আরও বলেন, বর্তমানে সবাই সাংবিধানিকভাবে জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিচ্ছেন, কোনো সংস্কার পরিষদের অধিবেশনে নয়। জুলাই জাতীয় সনদের আওতায় যে পরিষদের কথা বলা হচ্ছে, তার সাংবিধানিক বৈধতা নিয়ে ইতোমধ্যে আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে এবং বিষয়টি এখন বিচারাধীন। আদালত এ বিষয়ে রুলও জারি করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে জোর দিয়ে বলেন, গণভোটের রায়ের ভিত্তিতে যদি এ ধরনের কোনো পরিষদ গঠন করতে হয়, তবে আগে সংসদে আলোচনার মাধ্যমে সংবিধান সংশোধন করতে হবে। আইনি প্রক্রিয়া শেষে বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত হলে তবেই পরিষদ গঠন বা শপথ গ্রহণের প্রশ্ন আসতে পারে। এর আগে এ ধরনের কোনো পদক্ষেপকে তিনি অসাংবিধানিক বলে অভিহিত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন গভর্নরের সই করা নোট আসছে বাজারে

নতুন গভর্নরের সই করা নোট আসছে বাজারে

ঈদের ছুটিতে যেসব এলাকায় সীমিত আকারে খোলা থাকবে ব্যাংক

ঈদের ছুটিতে যেসব এলাকায় সীমিত আকারে খোলা থাকবে ব্যাংক

বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা, কেটে নিলো ডান হাত

বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা, কেটে নিলো ডান হাত

রাজশাহীতে ১২ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক

রাজশাহীতে ১২ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App