×

জাতীয়

ঈদযাত্রায় নৌপথে বাড়ল জাহাজ সংখ্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১১:১৬ এএম

ঈদযাত্রায় নৌপথে বাড়ল জাহাজ সংখ্যা

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের চাপ সামাল দিতে নৌপথে নতুন তিনটি জাহাজ যুক্ত করা হয়েছে। ঢাকা থেকে হাতিয়া ও ভোলার বেতুয়া রুটে এসব জাহাজ চলাচল করবে।

ঢাকা-হাতিয়া নৌপথে ‘রূপসা’ ও ‘সুগন্ধা’ এবং ঢাকা-বেতুয়া রুটে ‘মধুমতি’ নামে নতুন তিনটি জাহাজ চালু করা হয়েছে, যা ঈদযাত্রায় যাত্রী পরিবহনে সহায়তা করবে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে এক অনুষ্ঠানের মাধ্যমে জাহাজগুলো উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

এ সময় যাত্রীসেবার মানোন্নয়নে বিনামূল্যে হুইলচেয়ার ও ট্রলি সেবাও চালু করা হয়। মন্ত্রী জানান, এসব সেবার নামে কোনো ধরনের অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ঈদযাত্রা উপলক্ষে সাত দিনের জন্য ইজারা চার্জ মওকুফ করা হয়েছে এবং এর ব্যয় সরকার বহন করবে। এছাড়া যাত্রীদের মালামাল পরিবহনে কোনো ধরনের হয়রানির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

নৌপরিবহন মন্ত্রণালয় আরও জানায়, যাত্রীদের জন্য চালু করা বিনামূল্যের হুইলচেয়ার ও ট্রলি সেবা অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ সেবার জন্য কেউ অর্থ দাবি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইবোলা প্রাদুর্ভাবকে ‘বৈশ্বিক জরুরি অবস্থা’ ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

ইবোলা প্রাদুর্ভাবকে ‘বৈশ্বিক জরুরি অবস্থা’ ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

দুইয়ের বেশি সন্তান নিলেই মিলবে নগদ অর্থ-বিনামূল্যে শিক্ষা

দুইয়ের বেশি সন্তান নিলেই মিলবে নগদ অর্থ-বিনামূল্যে শিক্ষা

জয়-পলকের মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্যগ্রহণ আজ

জয়-পলকের মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্যগ্রহণ আজ

মার্কিন হামলার আশঙ্কায় আতঙ্কে কিউবার মানুষ

মার্কিন হামলার আশঙ্কায় আতঙ্কে কিউবার মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App