×

আন্তর্জাতিক

বৈশ্বিক উষ্ণতা কেড়ে নিচ্ছে মিঠাপানির অক্সিজেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ১১:২৮ পিএম

বৈশ্বিক উষ্ণতা কেড়ে নিচ্ছে মিঠাপানির অক্সিজেন

ছবি: সংগৃহীত

বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে বিশ্বের নদীগুলোতে অক্সিজেনের মাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে, যা মিঠাপানির বাস্তুতন্ত্রের (ইকোসিস্টেম) জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। সাম্প্রতিক চীনের এক গবেষণায় এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।

এই গবেষণার প্রতিবেদনটি বিজ্ঞানবিষয়ক বিখ্যাত সাময়িকী ‘সায়েন্স অ্যাডভান্সেস’-এ প্রকাশ করা হয়েছে। চীনা বিজ্ঞান একাডেমির আওতাধীন ‘নানচিং ইনস্টিটিউট অব জিওগ্রাফি অ্যান্ড লিমনোলজি’-এর একদল বিজ্ঞানী এই পুরো গবেষণাটি সম্পন্ন করেছেন।

এই গবেষণায় ১৯৮৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ৪০ বছরের দীর্ঘ সময়ের উপাত্ত (ডেটা) বিশ্লেষণ করা হয়েছে। এর জন্য গবেষকেরা বিশ্বজুড়ে ২১ হাজারেরও বেশি নদীর বিভিন্ন অংশের তথ্য ব্যবহার করেন। আর নদীর পানিতে অক্সিজেনের এই পরিবর্তনগুলো নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে তারা ব্যবহার করেছেন উন্নত মেশিন লার্নিং প্রযুক্তি।

গবেষণায় দেখা গেছে, ‘গড়ে প্রতি দশকে নদীর পানিতে অক্সিজেনের মাত্রা প্রতি লিটারে প্রায় ০.০৪৫ মিলিগ্রাম করে কমছে। প্রায় ৮০ শতাংশ নদীতেই অক্সিজেন হ্রাসের প্রবণতা দেখা গেছে।’

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উষ্ণমণ্ডলীয় অঞ্চলের নদীগুলো। গবেষণায় বলা হয়েছে, ‘এসব নদীতে শুরু থেকেই অক্সিজেনের মাত্রা তুলনামূলক কম ছিল এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে তা আরো দ্রুত কমছে। ফলে এসব নদীতে মাছসহ অন্যান্য জলজ প্রাণীর জন্য মারাত্মক অক্সিজেন-ঘাটতি দেখা যাচ্ছে।’

গবেষণায় আরো বলা হয়েছে, ‘তাপমাত্রা বৃদ্ধির কারণে পানিতে অক্সিজেন দ্রবণের ক্ষমতা কমে যাওয়াই অক্সিজেন হ্রাসের প্রধান কারণ, যা মোট ক্ষয়ের ৬৩ শতাংশের জন্য দায়ী। এ ছাড়া বাস্তুতন্ত্রের বিপাকীয় পরিবর্তন ১২ শতাংশ এবং তাপপ্রবাহজনিত চরম আবহাওয়া প্রায় ২৩ শতাংশ অক্সিজেন হ্রাসে ভূমিকা রাখছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আমলাদের অপকর্মে ফ্যামিলি কার্ড থেকে গরীবরা বঞ্চিত’

‘আমলাদের অপকর্মে ফ্যামিলি কার্ড থেকে গরীবরা বঞ্চিত’

জিহাদি ড্রাগ ‘ক্যাপ্টাগন’ উদ্ধারের ঘটনায় ভারতে তোলপাড়

জিহাদি ড্রাগ ‘ক্যাপ্টাগন’ উদ্ধারের ঘটনায় ভারতে তোলপাড়

বৈশ্বিক উষ্ণতা কেড়ে নিচ্ছে মিঠাপানির অক্সিজেন

বৈশ্বিক উষ্ণতা কেড়ে নিচ্ছে মিঠাপানির অক্সিজেন

শহীদ মিনারে কারিনার তৃতীয় জানাজায় মানুষের ঢল

শহীদ মিনারে কারিনার তৃতীয় জানাজায় মানুষের ঢল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App