×

জাতীয়

শরীয়তপুরের ৩০টি গ্রামে ঈদ উদযাপন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ১২:১১ পিএম

শরীয়তপুরের ৩০টি গ্রামে ঈদ উদযাপন

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে শরীয়তপুর জেলার প্রায় ৩০টি গ্রামের বাসিন্দারা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন।

শুক্রবার (২০ মার্চ)  এসব গ্রামের প্রায় ২০ হাজার মানুষ  ঈদের নামাজ আদায় করেন।

সকালে জেলার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফ মাঠে। সকাল ১০টায় অনুষ্ঠিত এই জামাতে বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।

সুরেশ্বর দরবার শরীফ সূত্রে জানা গেছে, সুফি সাধক জান শরিফ শাহ সুরেশ্বরীর প্রতিষ্ঠিত এই দরবারের ভক্ত ও অনুসারী সারা দেশে বিস্তৃত। দীর্ঘদিন ধরেই তারা মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছেন।

প্রথা অনুযায়ী, ১৯২৮ সাল থেকে দরবারটির অনুসারীরা বাংলাদেশে একদিন আগে রোজা শুরু এবং ঈদ উদযাপন করছেন। সেই ধারাবাহিকতায় এবারও নড়িয়া উপজেলার সুরেশ্বর, কেদারপুর, চাকধ, চণ্ডীপুরসহ প্রায় ৩০টি গ্রামের মানুষ একযোগে ঈদ উদযাপন করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের চিরুনি অভিযানে গ্রেপ্তার ১২ জন

পুলিশের চিরুনি অভিযানে গ্রেপ্তার ১২ জন

অবৈধ বালু উত্তোলন হালাল করতে সাজানো মানববন্ধন, এলাকায় চাপা ক্ষোভ

অবৈধ বালু উত্তোলন হালাল করতে সাজানো মানববন্ধন, এলাকায় চাপা ক্ষোভ

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে যুবক গ্রেপ্তার

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে যুবক গ্রেপ্তার

মুন্সিগঞ্জে চাঞ্চল্যকর মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্কে ঘাতকের ১৫ বছরের কারাদণ্ড

মুন্সিগঞ্জে চাঞ্চল্যকর মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্কে ঘাতকের ১৫ বছরের কারাদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App