×

জাতীয়

মার্কিন কংগ্রেসে একাত্তরের গণহত্যার স্বীকৃতি চেয়ে প্রস্তাব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ১১:২৬ এএম

মার্কিন কংগ্রেসে একাত্তরের গণহত্যার স্বীকৃতি চেয়ে প্রস্তাব

ছবি: সংগৃহীত

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর চালানো হত্যাযজ্ঞকে আনুষ্ঠানিকভাবে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র কংগ্রেসে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। 

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে গত শুক্রবার প্রস্তাবটি উত্থাপন করেন ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান। প্রস্তাবে তিনি একাত্তরের মানবতাবিরোধী অপরাধে সহযোগিতার অভিযোগে জামায়াতে ইসলামীকে বিচারের আওতায় আনার দাবি জানান। 

প্রস্তাবে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বানও জানানো হয়েছে।

প্রস্তাবনায় বলা হয়েছে, ১৯৭১ সালের ২৫ মার্চ শুরু হওয়া অপারেশন সার্চলাইট-এর সময় পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের ইসলামপন্থী সহযোগীরা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। এতে সব ধর্মের বাঙালিরা লক্ষ্যবস্তুতে পরিণত হলেও বিশেষভাবে হিন্দু সম্প্রদায়ের ওপর পরিকল্পিত নিধনযজ্ঞ চালানো হয়।

প্রস্তাব উপস্থাপনের সময় ল্যান্ডসম্যান বলেন, ‘পাকিস্তানি বাহিনীর ১৯৭১ সালের অভিযান জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী গণহত্যার মধ্যে পড়ে। এই স্বীকৃতি অনেক আগেই দেওয়া উচিত ছিল।

এদিকে, গত ৯ ফেব্রুয়ারি ক্যাপিটল হিলে অনুষ্ঠিত এক শুনানিতে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি এবং ১৯৭১ সালের গণহত্যার বিষয়টি আলোচনায় আসে। ‘হিন্দু অ্যাকশন’ নামের একটি সংগঠনের উদ্যোগে ওই শুনানির আয়োজন করা হয়। 

নিউইয়র্কে ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার দিলিপ নাথ বলেন, ওই আলোচনার পরই এই প্রস্তাবটি আনা হয়েছে। তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের পর রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী আবার সক্রিয় হয়েছে। শান্তিতে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের আস্কারায় জামায়াত আবারও মানবতাবিরোধী জঘন্য তৎপরতায় লিপ্ত হয়েছে। প্রস্তাবটি পাস হলে ১৯৭১ সালের অপরাধের দায়ে যুক্তরাষ্ট্র আবারও জামায়াতকে নিষিদ্ধ করতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বৃহস্পতিবার  রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

বৃহস্পতিবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

ইরান যুদ্ধ দ্রুতই শেষ হওয়ার বার্তা দিলেন ট্রাম্প

ইরান যুদ্ধ দ্রুতই শেষ হওয়ার বার্তা দিলেন ট্রাম্প

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৮ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির  আভাস

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৮ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো এসএসসি পরীক্ষার্থী

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো এসএসসি পরীক্ষার্থী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App