×

জাতীয়

প্রশাসন ক্যাডারের ২৬৪ জনের পদোন্নতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৮:৩৭ এএম

প্রশাসন ক্যাডারের ২৬৪ জনের পদোন্নতি

ছবি: সংগৃহীত

বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ জন কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

পদোন্নতির ফলে এসব কর্মকর্তা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ষষ্ঠ গ্রেডে (৩৫,৫০০–৬৭,০১০ টাকা) বেতন-ভাতা পাবেন।

জানা গেছে, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীন সিনিয়র স্কেল পরীক্ষায় উত্তীর্ণ কর্মকর্তাদের এই পদোন্নতি দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর ই-মেইলের মাধ্যমে যোগদান করবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ বর্তমান কর্মস্থলেই দায়িত্ব পালন করবেন।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের পূর্ণ তালিকা সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে প্রকাশ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App