স্বাধীনতা দিবসে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১০:৫১ এএম
ছবি: সংগৃহীত
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দেওয়া এক বার্তায় তিনি বাংলাদেশের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান।
বার্তায় তিনি বলেন, সাম্প্রতিক নির্বাচনের পর বাংলাদেশ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, যা এবারের স্বাধীনতা দিবস উদযাপনকে আরও তাৎপর্যপূর্ণ করেছে।
মার্কো রুবিও উল্লেখ করেন, মুক্ত, উন্মুক্ত ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তুলতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার হবে। একইসঙ্গে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক গভীর করতে ওয়াশিংটনের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।
