×

জাতীয়

শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১২:৫০ পিএম

শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

ছবি : সংগৃহীত

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এসময় রাজারবাগ পুলিশ লাইন্স বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা ও প্রথম গণহত্যার মূল কেন্দ্র ছিল বলে উল্লেখ করেছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে রাজারবাগে প্রথম গণহত্যা ঘটে। এখান থেকেই স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয়। তৎকালীন মেজর জিয়াউর রহমান চট্টগ্রামে বিদ্রোহ ঘোষণা করে এবং ২৬ মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন। পরবর্তীতে ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেন। তিনি এটি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার ‘প্রকৃত ইতিহাস’ হিসেবে উল্লেখ করেন। শহীদদের ত্যাগ স্মরণ করে মন্ত্রী বলেন, রাজারবাগ পুলিশ লাইনের রক্তদানই স্বাধীনতা যুদ্ধের সূচনা।

সালাহউদ্দিন আহমদ জানান, সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন শেষে তিনিও মন্ত্রিসভার সদস্য হিসেবে সেখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ দীর্ঘ কয়েক বছর পর পুনরায় শুরু হওয়ায় মন্ত্রী আনন্দ প্রকাশ করেছেন এবং শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশে নতুনভাবে গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকবে।

আরো পড়ুন : ভারত থেকে আসামিদের আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভারত থেকে ওসমান হাদি হত্যার আসামিদের হস্তান্তর প্রসঙ্গে সাংবাদিকদের জবাবে মন্ত্রী জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে। বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাদের বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ সংস্কার বিষয়ে মন্ত্রী বলেন, পুলিশ বাহিনীকে সমৃদ্ধ ও আধুনিক করতে বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর কাছ থেকে কারিগরি সহায়তা, প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা চলছে। বিশেষ করে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে এ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকির, ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার, বিপিএমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষায় সোয়া লাখ কোটি টাকা বরাদ্দের আশা মন্ত্রীর

জাতীয় বাজেট শিক্ষায় সোয়া লাখ কোটি টাকা বরাদ্দের আশা মন্ত্রীর

বিনামূল্যে ইউনিফর্ম পাবে এক কোটির ওপর শিক্ষার্থী

বিনামূল্যে ইউনিফর্ম পাবে এক কোটির ওপর শিক্ষার্থী

রুমিনের দাবি ৮ বিলিয়ন, বাণিজ্যমন্ত্রী বলছেন নির্ণয় জটিল

আমদানি-রপ্তানির আড়ালে অর্থপাচার রুমিনের দাবি ৮ বিলিয়ন, বাণিজ্যমন্ত্রী বলছেন নির্ণয় জটিল

ব্রাজিলের ‘হুমকি’ ও মরক্কোর দুর্বলতা যেখানে...

ব্রাজিলের ‘হুমকি’ ও মরক্কোর দুর্বলতা যেখানে...

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App