×

জাতীয়

নতুন সময়সূচির প্রস্তাব দিলেন দোকান ব্যবসায়ীরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৯:০০ এএম

নতুন সময়সূচির প্রস্তাব দিলেন দোকান ব্যবসায়ীরা

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ইতোমধ্যে সন্ধ্যা ৬টার মধ্যে দেশের সব দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা।

সমিতির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, বর্তমান সময়সূচির পরিবর্তে ব্যবসা পরিচালনার সময় রাত ৮টা পর্যন্ত বাড়ানোর সুযোগ দেওয়া হোক। একইসঙ্গে তারা জানিয়েছেন, প্রয়োজনে দোকান খোলার সময় সকাল ৯টার পরিবর্তে সকাল ১১টা নির্ধারণ করা যেতে পারে।

শুক্রবার সন্ধ্যায় সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমানের যৌথ স্বাক্ষরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সমিতির স্ট্যান্ডিং কমিটির এক জরুরি ভার্চ্যুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বলা হয়, দেশের প্রায় ৭০ লাখ দোকান ব্যবসায়ী ও আড়াই কোটি কর্মচারীর জীবিকার বিষয়টি বিবেচনায় এনে ঢাকাসহ সারাদেশে দোকান ও শপিংমল খোলার সময় পুনর্নির্ধারণের প্রয়োজন রয়েছে।

এ প্রেক্ষাপটে ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন, যাতে দোকানপাট সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার সুযোগ দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জোড়া গোলে রোনালদোর রাজকীয় প্রত্যাবর্তন

জোড়া গোলে রোনালদোর রাজকীয় প্রত্যাবর্তন

আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব যেভাবে ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব যেভাবে ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে

নিখোঁজ মার্কিন ক্রুকে ধরিয়ে দিলে ৬৬ হাজার ডলার পুরস্কার ঘোষণা

নিখোঁজ মার্কিন ক্রুকে ধরিয়ে দিলে ৬৬ হাজার ডলার পুরস্কার ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App