×

জাতীয়

‘সংসদ সচিবালয় কমিশন’ গঠন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পিএম

‘সংসদ সচিবালয় কমিশন’ গঠন

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ সচিবালয়ের প্রশাসনিক ও নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে পাঁচ সদস্যবিশিষ্ট নতুন ‘সংসদ সচিবালয় কমিশন’ গঠন করা হয়েছে।

নতুন এই কমিশনে চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

শনিবার (৪ এপ্রিল) সংসদ সচিবালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া সই করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশে সংসদ সচিবালয় কমিশন গঠন করা হয়েছে।

পাঁচ সদস্য বিশিষ্ট এই কমিশনে পদাধিকারবলে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

হাফিজ উদ্দিন আহমদ ছাড়া সংসদ সচিবালয় কমিশনের বাকি সদস্যরা হলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

উল্লেখ্য, সংসদ সচিবালয়ের যাবতীয় কার্যক্রম পরিচালনা এবং সচিবালয়ের জনবল ও প্রশাসনিক কাঠামো তদারকির দায়িত্ব পালন করে থাকে এই কমিশন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App