×

জাতীয়

জার্মানির পরিবেশ বিষয়ক প্রতিনিধিদলের সঙ্গে পরিবেশমন্ত্রীর বৈঠক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পিএম

জার্মানির পরিবেশ বিষয়ক প্রতিনিধিদলের সঙ্গে পরিবেশমন্ত্রীর বৈঠক

ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে জার্মানির পরিবেশ বিষয়ক সংসদীয় কমিটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছে।

উভয় বন্ধু প্রতিম দেশের মধ্যে পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক দীর্ঘদিনের ভিত্তিতে দৃঢ় ও অনন্য উচ্চতায় পৌঁছেছে, যা বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা এবং পরিবেশগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করেছে মর্মে তিনি জানান ।

বৈঠকে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জসমূহ কার্যকরভাবে মোকাবিলার লক্ষ্যে বাংলাদেশের গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নে জার্মানির কারিগরি ও আর্থিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

এছাড়াও  ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, গবেষণা ও জ্ঞান বিনিময়, সার্কুলার অর্থনীতি, বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি, পানি পুনঃব্যবহার এবং সর্বোপরি অর্জনের লক্ষ্যে সহযোগিতা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জ্বালানি দক্ষতা ও গ্রিন কুলিং, কার্বন নিঃসরণ হ্রাস, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব শিল্পায়নেও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ও জার্মানি জিআইজেড এবং কেএফডব্লিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে, যা দেশের জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, টেকসই উন্নয়ন ইত্যাদি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও জানান, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে জলবায়ু ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় জার্মানির সাথে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

জার্মান প্রতিনিধিদল বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন এবং জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে তাদের অব্যাহত সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানজুড়ে হামলায় বহু রেলপথ ও সেতু বিধ্বস্ত

ইরানজুড়ে হামলায় বহু রেলপথ ও সেতু বিধ্বস্ত

বিবাহিত ব্যক্তি ছাত্রদল সভাপতি, পদবঞ্চিতদের সড়ক অবরোধ

বিবাহিত ব্যক্তি ছাত্রদল সভাপতি, পদবঞ্চিতদের সড়ক অবরোধ

১১ দলের কর্মসূচী ঘোষণা

১১ দলের কর্মসূচী ঘোষণা

মাধবপুরে দুই পক্ষের  সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

মাধবপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App