×

রাজধানী

ক্যান্সারে মারা গেলেন মুগদা মেডিকেল কলেজের শিক্ষার্থী মোল্লা রাহাত বিন কামাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৬, ১০:৪৭ এএম

ক্যান্সারে মারা গেলেন মুগদা মেডিকেল কলেজের শিক্ষার্থী মোল্লা রাহাত বিন কামাল

ছবি: সংগৃহীত

ঢাকার মুগদা মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মোল্লা রাহাত বিন কামাল ক্যান্সার আক্রান্ত হয়ে শনিবার সকাল সাড়ে সাতটায় মারা গেছেন। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২০ বছর। রাহাত বিন কামাল বাগেরহাট সদর উপজেলার ষাট গম্বুজ ইউনিয়নের সুন্দর ঘোনা গ্রামের মরহুম অ্যাডভোকেট আফসার উদ্দিনের নাতি এবং সৌদি প্রবাসী মোল্লা কামাল উদ্দিনের একমাত্র ছেলে। তার মৃত্যুতে মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষসহ শিক্ষক ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মোল্লা রাহাত বিন কামাল বাবা-মাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। 

এদিকে, তার অকাল মৃত্যুর খবর শুনে বাগেরহাটে শোকের ছায়া নেমে আসে। বাগেরহাট দুই আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাতসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ছুটে আসেন মোল্লা রাহাত বিন কামালের  বাড়িতে।

শনিবার বাদ আছর বাগেরহাট সদর উপজেলার সুন্দর ঘোনা মোল্লাবাড়ি জামে মসজিদসংলগ্ন মাঠে নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার জানাজার নামাজে বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত ও বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক-সমবেদনা জানানো হয়েছে। 

উল্লেখ্য, মোল্লা রাহাত বিন কামালের প্রায় ১ বছর আগে রেনাল সেল কার্সিনোমা (renal cell carcinoma) ধরা পড়ে। এরপর অপারেশন করে ১টি কিডনি ফেলে দেয়া হয়। কিন্তু পরে ক্যান্সার সেল বিস্তার লাভ করে হাড়ে  ছড়িয়ে পড়ে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নোয়াখালীর দুই উপজেলায় দু’পক্ষের সংঘর্ষ, নিহত ২

নোয়াখালীর দুই উপজেলায় দু’পক্ষের সংঘর্ষ, নিহত ২

ক্যান্সারে মারা গেলেন মুগদা মেডিকেল কলেজের শিক্ষার্থী মোল্লা রাহাত বিন কামাল

ক্যান্সারে মারা গেলেন মুগদা মেডিকেল কলেজের শিক্ষার্থী মোল্লা রাহাত বিন কামাল

২৫ কোটি টাকা নেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিলেন আসিফ ও হাসনাত

২৫ কোটি টাকা নেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিলেন আসিফ ও হাসনাত

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মমুখী মানুষ

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মমুখী মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App