×

জাতীয়

‘ফুয়েল পাস’ উন্মুক্ত হলো আরো যেসব জেলায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩৩ এএম

‘ফুয়েল পাস’ উন্মুক্ত হলো আরো যেসব জেলায়

ছবি : সংগৃহীত

ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমের বিস্তৃতি ঘটানোর লক্ষ্যে মোটরসাইকেল রেজিস্ট্রেশনের জন্য ঢাকা জেলা ছাড়াও আরো কয়েকটি জেলা উন্মুক্ত করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

এতে বলা হয়, ঢাকা, ঢাকা মেট্রো, চাঁদপুর, চট্টগ্রাম, চট্টগ্রাম মেট্রো, বরিশাল, বরিশাল মেট্রো, খুলনা, খুলনা মেট্রো, রাজশাহী, রাজশাহী মেট্রো ও ময়মনসিংহ জেলাগুলোতে নিবন্ধিত মোটরসাইকেলগুলো এখন থেকে ফুয়েল পাস বিডি সিস্টেমে নিবন্ধনের আওতায় অন্তর্ভুক্ত হবে।

অপরদিকে, ঢাকা জেলায় আজ থেকে ১৮টি পেট্রোল পাম্পে পাইলটিং কার্যক্রমের পরিধি বাড়ানো হচ্ছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম সারা দেশের অন্যান্য জেলাতেও উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

আরো পড়ুন : আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এর আগে গত ৯ এপ্রিল জ্বালানি বিভাগ জানিয়েছিল, দেশব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরো স্বচ্ছ ও আধুনিক করতে এবং ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা আনতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপটি পরীক্ষামূলকভাবে চালু করেছে। প্রাথমিকভাবে মোটরসাইকেল মালিক ও চালকদের জন্য এই সেবা পাইলটিং আকারে চালু করা হয়েছে। সফল পাইলটিং শেষে ধাপে ধাপে এটি দেশের সব যানবাহনের জন্য উন্মুক্ত করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নোয়াখালীতে ১৪০০ লিটার ডিজেলসহ আটক ৪

নোয়াখালীতে ১৪০০ লিটার ডিজেলসহ আটক ৪

অবৈধভাবে মাটি কাটায় জরিমানা, বিকল করা হলো স্ক্যাভেটর

অবৈধভাবে মাটি কাটায় জরিমানা, বিকল করা হলো স্ক্যাভেটর

ভাওয়াল রিসোর্ট থেকে দেশি-বিদেশি মদসহ আটক ৬

ভাওয়াল রিসোর্ট থেকে দেশি-বিদেশি মদসহ আটক ৬

রুশ তেল আমদানিতে মার্কিন ছাড়ের মেয়াদ বাড়ল

রুশ তেল আমদানিতে মার্কিন ছাড়ের মেয়াদ বাড়ল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App