×

জাতীয়

রাজধানীতে এবার ২৬টি কোরবানির পশুর হাট বসবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১০:০৮ পিএম

রাজধানীতে এবার ২৬টি কোরবানির পশুর হাট বসবে

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে এবার মোট ২৬টি কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। 

এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১৩টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১৩টি হাটে পশু কেনাবেচা হবে।

রোববার (১৯ এপ্রিল) এসব হাটের ইজারা দিতে দুই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

অস্থায়ী হাটগুলো বসবে পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিম পাশে নদীর পাড়ে খালি জায়গায়, উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গায়, রহমতগঞ্জ ক্লাবের খালি জায়গায়, আমুলিয়া মডেল টাউনের খালি জায়গা ও শ্যামপুর-কদমতলী ট্রাকস্ট্যান্ডের খালি জায়গায়।

এ ছাড়া আফতাব নগর (ইস্টার্ন হাউজিং) ব্লক-ই, এফ, জি, এইচ, সেকশন-১ ও ২–এর খালি জায়গায়, শিকদার মেডিকেল–সংলগ্ন আমিন মোহাম্মদ গ্রুপের খালি জায়গায়, কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল মৃধাবাড়ি পানির পাম্প–সংলগ্ন রাস্তার অব্যবহৃত জায়গায়, দয়াগঞ্জ রেলক্রসিং থেকে জুরাইন রেলক্রসিং পর্যন্ত রাস্তার খালি জায়গায়, মোস্তমাঝি মোড় মোড়–সংলগ্ন বনশ্রী হাউজিংয়ের খালি জায়গায়, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের দক্ষিণ-পূর্ব পাশের খালি জায়গা এবং গোলাপবাগের আউটার স্টাফ কোয়ার্টারের উত্তর পাশের খালি জায়গায় কোরবানির পশুর হাট বসবে।

অন্যদিকে গাবতলী স্থায়ী পশুর হাটের পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১২টি অস্থায়ী পশুর হাট বসবে। হাটগুলো হচ্ছে খিতক্ষেত বাজার–সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি জায়গা, মিরপুর সেকশন ৬ (ইস্টার্ন হাউজিং)–এর খালি জায়গা, মিরপুর কালশী বালুর মাঠের (১৬ বিঘা) খালি জায়গা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট–সংলগ্ন খালি জায়গা, মেরুল বাড্ডা কাঁচাবাজার–সংলগ্ন খালি জায়গা, পূর্ব হাজীপাড়া, ইকরা মাদ্রাসার পাশের খালি জায়গা, মোহাম্মদপুরের বছিলায় ৪০ ফুট রাস্তা–সংলগ্ন খালি জায়গা, উত্তরা দিয়াবাড়ি ১৬ ও ১৮ নম্বর সেক্টর–সংলগ্ন বউ বাজার এলাকার খালি জায়গা, ভাটুলিয়া সাহেব আলী মাদ্রাসা থেকে ১০ নম্বর সেক্টর রানাভোলা অ্যাভিনিউ–সংলগ্ন উত্তরা রানাভোলা স্লুইসগেট পর্যন্ত খালি জায়গা, কাঁচকুড়া বাজার–সংলগ্ন রহমান নগর আবাসিক এলাকার খালি জায়গা, মস্তুল চেকপোস্ট–সংলগ্ন পশ্চিম পাড়ার খালি জায়গা এবং ভাটারা সুতিভোলা খাল–সংলগ্ন খালি জায়গায় কোরবানির পশুর অস্থায়ী হাট বসবে।

সিটি করপোরেশন সূত্র জানা যায়, ঈদের দিনসহ মোট পাঁচ দিন এসব হাটে পশু কেনাবেচা চলবে। তবে অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, ইজারার শর্ত ভঙ্গ করে নির্ধারিত সময়ের আগেই অনেক হাটে পশু বিক্রি শুরু হয়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দৌলতপুরে 'পীর' হত্যায় ছাত্রদলকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

দৌলতপুরে 'পীর' হত্যায় ছাত্রদলকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডিজেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

ডিজেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

কুড়িগ্রামে ১০ চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৯

কুড়িগ্রামে ১০ চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৯

রায়গঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রায়গঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App