×

জাতীয়

সংসদে রুমিন ফারহানা

৫২ দিনেই ব্যাংকঋণের লক্ষ্যমাত্রা পার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৮:২২ পিএম

৫২ দিনেই ব্যাংকঋণের লক্ষ্যমাত্রা পার

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদে সরকারের ব্যাংকঋণ গ্রহণের গতি ও রাজস্ব আদায়ের দুর্বলতা নিয়ে সমালোচনা করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, নতুন সরকার ক্ষমতায় আসার মাত্র ৫২ দিনের মধ্যেই ব্যাংক খাত থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে, যা চলতি অর্থবছরের বাজেট লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এই স্বতন্ত্র সংসদ সদস্য সম্পূরক প্রশ্নে বিষয়টি উত্থাপন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৮তম দিনে অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

রুমিন ফারহানা বলেন, সরকার ক্ষমতায় আসার পর থেকেই ব্যাংকঋণ নেওয়ার প্রবণতা বাড়ছে। বাজেটে ব্যাংকঋণের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৪ হাজার কোটি টাকা। কিন্তু চলতি অর্থবছরের জুলাই থেকে ৯ এপ্রিল পর্যন্ত সরকার ইতোমধ্যে ১ লাখ ১২ হাজার ৭৬১ কোটি টাকা ঋণ নিয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার ১০৮ শতাংশ। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের সময়ে, জুলাই থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত নেওয়া ঋণের পরিমাণ ৬৮ হাজার ২২৯ কোটি টাকা—এ তথ্য বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উল্লেখ আছে।

তিনি আরও বলেন, একই সময়ে রাজস্ব আদায়েও বড় ঘাটতি রয়েছে। অর্থবছরের প্রথম আট মাসে লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৭৫১ হাজার কোটি টাকা কম আদায় হয়েছে। এ অবস্থায় রাজস্ব বাড়াতে নতুন কোনো পরিকল্পনা আছে কি না, করের আওতা বাড়ানো হচ্ছে কি না—তা জানতে চান তিনি।

জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার ফেব্রুয়ারি থেকে দায়িত্বে রয়েছে, ফলে ঋণের একটি অংশ আগের সময়ের ধারাবাহিকতা। তিনি জানান, সরকারের লক্ষ্য হচ্ছে ধীরে ধীরে স্থানীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ কমিয়ে আনা, যার প্রতিফলন আগামী বাজেট ও পরবর্তী সময়ে দেখা যাবে।

অর্থমন্ত্রী আরও বলেন, আগের সময়ের বিভিন্ন দায়-দায়িত্ব বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। ব্যবসায়ীরা এখন কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে—অনেকে ঋণ পরিশোধ করতে পারছেন না, কর্মীদের বেতন দিতেও হিমশিম খাচ্ছেন, অনেক কারখানা বন্ধ হওয়ার ঝুঁকিতে আছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সময় প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App