×

জাতীয়

সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, কী কী সুবিধা পান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১২:০৭ পিএম

সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, কী কী সুবিধা পান

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্যরাও অন্যান্য সংসদ সদস্যদের মতোই রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত বেতন-ভাতা ও বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। আইন অনুযায়ী, সরাসরি জনগণের ভোটে নির্বাচিত এমপি এবং সংরক্ষিত নারী আসনের এমপিদের মধ্যে সুযোগ-সুবিধার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই।

ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপি ৩৬টি, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা একটি আসন পাবে।

যে আইনে সুবিধা নির্ধারিত

সংসদ সদস্যদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা নির্ধারণ করা হয়েছে ‘মেম্বার অব পার্লামেন্ট (রিমিউনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস), ১৯৭৩’ বা ‘সংসদ সদস্য (পারিশ্রমিক ও ভাতা) আদেশ, ১৯৭৩’-এর মাধ্যমে। বিভিন্ন সময়ে আইনটি সংশোধন করা হয়েছে, সর্বশেষ সংশোধন হয় ২০১৬ সালে।

মাসিক বেতন ও নিয়মিত ভাতা

আইন অনুযায়ী, একজন সংসদ সদস্য প্রতি মাসে ৫৫ হাজার টাকা মূল বেতন পান। এছাড়া আরও যেসব ভাতা দেওয়া হয়—

নির্বাচনি এলাকা ভাতা: ১২ হাজার ৫০০ টাকা

আপ্যায়ন ভাতা: ৫ হাজার টাকা

পরিবহণ ভাতা: ৭০ হাজার টাকা

অফিস ব্যয় ভাতা: ১৫ হাজার টাকা

চিকিৎসা ভাতা: ৭০০ টাকা

লন্ড্রি ভাতা: ১ হাজার ৫০০ টাকা

বিবিধ ব্যয় ভাতা: ৬ হাজার টাকা

টেলিফোন ভাতা: ৭ হাজার ৮০০ টাকা

বাসস্থান ও অফিস সুবিধা

সংসদ সদস্যদের রাজধানীর ন্যাম ভবনে একটি ফ্ল্যাট দেওয়া হয়। এছাড়া নির্বাচনি এলাকায় অফিস পরিচালনার জন্য মাসিক ভাতা দেওয়া হয়।

গাড়ি আমদানিতে বিশেষ সুবিধা

সংসদ সদস্যদের অন্যতম বড় সুবিধা হলো শুল্ক ও করমুক্ত গাড়ি আমদানি করার সুযোগ। মেয়াদকালে একজন সদস্য নির্ধারিত শর্তে একটি গাড়ি, জিপ বা মাইক্রোবাস আমদানি করতে পারেন। পাঁচ বছর পর একই সুবিধায় আবার নতুন গাড়ি আনার সুযোগও রয়েছে।

ভ্রমণ সুবিধা

সংসদ অধিবেশন, কমিটির সভা বা দায়িত্ব সংক্রান্ত কাজে যাতায়াতের জন্য আলাদা ভাতা পান এমপিরা। রেল, বিমান ও নৌপথে সর্বোচ্চ শ্রেণির ভাড়ার দেড়গুণ পর্যন্ত ভাতা দেওয়া হয়। এছাড়া বছরে ১ লাখ ২০ হাজার টাকা ভ্রমণ ভাতা অথবা সমমূল্যের ট্রাভেল পাস সুবিধা রয়েছে।

অধিবেশন উপস্থিতি ভাতা

সংসদ অধিবেশন বা কমিটির সভায় উপস্থিত থাকলে দৈনিক ভাতা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে—

দৈনিক ভাতা: ৮০০ টাকা

যাতায়াত ভাতা: ২০০ টাকা

দায়িত্বসূত্রে বাইরে অবস্থান করলে-

দৈনিক ভাতা: ৭৫০ টাকা

যাতায়াত ভাতা: ৭৫ টাকা

চিকিৎসা ও বিমা সুবিধা

সংসদ সদস্য ও তাদের পরিবার সরকারি প্রথম শ্রেণির কর্মকর্তাদের সমমানের চিকিৎসা সুবিধা পান। পাশাপাশি রয়েছে ১০ লাখ টাকার বিমা সুবিধা, যা দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ী পঙ্গুত্বের ক্ষেত্রে কার্যকর হয়।

অনুদান তহবিল

প্রত্যেক সংসদ সদস্য বছরে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ঐচ্ছিক অনুদান তহবিল ব্যবহারের সুযোগ পান, যা নির্ধারিত নিয়মে ব্যয় করতে হয়।

করমুক্ত ভাতা

সংসদ সদস্যদের প্রাপ্ত বিভিন্ন ভাতা আয়করমুক্ত। অর্থাৎ এসব ভাতার ওপর কোনো আয়কর দিতে হয় না।

নির্বাচন কমিশন সূত্র বলছে, এমপি হিসেবে সংরক্ষিত নারী সদস্য এবং সরাসরি নির্বাচিত সদস্যদের মর্যাদা ও সুযোগ-সুবিধা একই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের নতুন নির্দেশনা দিয়েছে মাউশি

শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের নতুন নির্দেশনা দিয়েছে মাউশি

দক্ষিণ আফ্রিকায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

ধান-চালের সরকারি দাম নির্ধারণ

ধান-চালের সরকারি দাম নির্ধারণ

প্রথম দিনে বহিষ্কার ও অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত

এসএসসি প্রথম দিনে বহিষ্কার ও অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App