×

জাতীয়

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা ফেসবুকে ভাইরাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পিএম

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা ফেসবুকে ভাইরাল

ছবি : সংগৃহীত

সম্প্রতি গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী আবু বক্কর আবু মোহাম্মদের সঙ্গে চাকরিচ্যুত দুই সেনাসদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি গোপন বার্তা থেকে এ তথ্য জানা যায়।

ভাইরাল হওয়া বিজ্ঞপ্তিতে দেখা যায়, তারা জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র, শাহবাগ চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বোমা বিস্ফোরণ কিংবা দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালাতে পারে। এছাড়া বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনাও থাকতে পারে বলে তথ্য পাওয়া গেছে।

এদের কার্যক্রম দেশের সার্বিক নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি নজরদারি বাড়ানো এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ক্যানসারে আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপনের মৃত্যু

ক্যানসারে আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপনের মৃত্যু

শাহবাগে সাংবাদিক আহতের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি

শাহবাগে সাংবাদিক আহতের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি

নেত্রকোনায় জামায়াতের এমপির গাড়িতে হামলা, ভাঙচুর

নেত্রকোনায় জামায়াতের এমপির গাড়িতে হামলা, ভাঙচুর

রাজপথে নামলে সরকারের পতন সময়ের ব্যাপার

ইসহাক সরকার রাজপথে নামলে সরকারের পতন সময়ের ব্যাপার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App