×

জাতীয়

বিভিন্ন দপ্তরে বড় রদবদল, ১১ ডিজি ও ৩ চেয়ারম্যান নিয়োগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০২:৩০ পিএম

বিভিন্ন দপ্তরে বড় রদবদল, ১১ ডিজি ও ৩ চেয়ারম্যান নিয়োগ

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় বড় ধরনের রদবদল এনেছে সরকার। ১১টি অধিদপ্তর ও সংস্থায় নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে এবং পাশাপাশি ৩টি গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষে চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন নতুন কর্মকর্তা।

রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে অতিরিক্ত সচিব পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে এসব পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়।

খাদ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক হয়েছেন মু. জসীম উদ্দিন খান। পরিবেশ অধিদপ্তরের দায়িত্ব পেয়েছেন ড. মো. লুৎফর রহমান এবং কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন এম এম আরিফ পাশা।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন দিল আফরোজ। এছাড়া পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের ডিজি হয়েছেন এ এস এম মুস্তাফিজুর রহমান।

জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক হয়েছেন খোন্দকার আনোয়ার হোসেন এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ডিজি হয়েছেন মো. আব্দুল্লাহ আল-মামুন।

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক করা হয়েছে কাজী মোহাম্মদ সাইফুল ইসলামকে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হয়েছেন মো. আসাদুজ্জামান।

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা। গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) ডিজি হয়েছেন দেলোয়ার হোসেন।

অন্যদিকে, জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসান মাহমুদ।

তিনটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নতুন চেয়ারম্যানও নিয়োগ দিয়েছে সরকার।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান হয়েছেন রাজা মো. আব্দুল হাই, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শফিকুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন মোহাম্মদ হাবীবুর রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপ না খেলার ঘটনা থেকে ‘মুভ অন’ করেছে বাংলাদেশ: লিটন দাস

বিশ্বকাপ না খেলার ঘটনা থেকে ‘মুভ অন’ করেছে বাংলাদেশ: লিটন দাস

ট্রাম্পের অনুষ্ঠানে হামলার উদ্দেশ্য জানালেন হামলাকারী

ট্রাম্পের অনুষ্ঠানে হামলার উদ্দেশ্য জানালেন হামলাকারী

নওগাঁয় শ্রমিকদের দ্বন্দ্বে বন্ধ আন্তঃজেলা বাস ও সিএনজি চলাচল

নওগাঁয় শ্রমিকদের দ্বন্দ্বে বন্ধ আন্তঃজেলা বাস ও সিএনজি চলাচল

হিলিতে পেঁয়াজের দাম কমেছে ৫-১০ টাকা

হিলিতে পেঁয়াজের দাম কমেছে ৫-১০ টাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App