×

জাতীয়

সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নতুন নিয়ম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১০:৩৮ এএম

সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নতুন নিয়ম

ফাইল ছবি

বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ নির্ধারিত কোটার মধ্যে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) ইস্যু করবে।

গত ২২ এপ্রিল মন্ত্রণালয়ের উপসচিব মো. তোফায়েল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ ইস্যু সংক্রান্ত এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নির্ধারিত ছক অনুযায়ী (সোম ও বৃহস্পতিবার ব্যতীত) প্রতিদিন পাস ইস্যু করা যাবে।

এতে বলা হয়েছে, মন্ত্রী/উপদেষ্টার একান্ত সচিব: সর্বোচ্চ ২০টি পাস, প্রতিমন্ত্রী/উপদেষ্টার একান্ত সচিব: সর্বোচ্চ ১৫টি পাস, মন্ত্রিপরিষদ সচিব/সিনিয়র সচিব/সচিবদের একান্ত সচিব: সর্বোচ্চ ১০টি পাস, অতিরিক্ত সচিব: সর্বোচ্চ ৪টি পাস এবং যুগ্ম সচিব: সর্বোচ্চ ৩টি পাস ইস্যু করতে পারবেন।

আদেশে আরও বলা হয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বিষয়টি অবিলম্বে কার্যকর করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আদালতে নেওয়ার পথে দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

আদালতে নেওয়ার পথে দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

সরকারি খরচে আইনি সহায়তা পেয়েছে ১৪ লাখের বেশি মানুষ

সরকারি খরচে আইনি সহায়তা পেয়েছে ১৪ লাখের বেশি মানুষ

বিপর্যয়ের মুখে শিল্পোৎপাদন

জ্বালানি-বিদ্যুৎ সংকট বিপর্যয়ের মুখে শিল্পোৎপাদন

জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের

জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App