×

জাতীয়

৬ বিভাগে বৃষ্টির আভাস, পাহাড়ে ভূমিধসের শঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পিএম

৬ বিভাগে বৃষ্টির আভাস, পাহাড়ে ভূমিধসের শঙ্কা

ছবি : সংগৃহীত

দেশের ছয় বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অতিভারী বর্ষণের কারণে কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকি রয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংস্থাটির এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ সৃষ্টির প্রবণতা অব্যাহত থাকায় আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪–৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বৃষ্টিপাত হতে পারে।

এতে আরও বলা হয়, ভারী বৃষ্টির ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জ্যোতির রেকর্ডের দিনে সিরিজ হারলো বাংলাদেশ

জ্যোতির রেকর্ডের দিনে সিরিজ হারলো বাংলাদেশ

জ্যোতির রেকর্ডের দিনে সিরিজ হারলো বাংলাদেশ

জ্যোতির রেকর্ডের দিনে সিরিজ হারলো বাংলাদেশ

রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ ও গ্রেপ্তার করতে হবে

সংসদে নাহিদ রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ ও গ্রেপ্তার করতে হবে

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ, বাছাই শনিবার

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ, বাছাই শনিবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App