×

রাজশাহী

অটোরিকশাচালক হত্যা

ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধারসহ একজন গ্রেপ্তার

Icon

মো. পারভেজ সরকার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পিএম

ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধারসহ একজন গ্রেপ্তার

ছবি: ভোরের কাগজ

সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোরিকশাচালক নাঈম হোসেন (২৫) হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ছিনতাইকৃত অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার দিন বুধবার রাতেই জেলার তাড়াশ উপজেলা থেকে মো. শামীম উদ্দিন (২৭) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে তাড়াশের জাহাঙ্গীরগাতী গ্রামের একটি স্থান থেকে নিহতের অটোরিকশাটি উদ্ধার করা হয়।

এর আগে বুধবার (২৯ এপ্রিল) সকালে রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিলের পাড় থেকে নাঈম হোসেনের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার ধুবিল ইউনিয়নের মালতীনগর এলাকার বাসিন্দা ছিলেন এবং রাজমিস্ত্রীর পাশাপাশি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁর তথ্য অনুযায়ী অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশের ধারণা, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

জ্যোতির রেকর্ডের দিনে সিরিজ হারলো বাংলাদেশ

জ্যোতির রেকর্ডের দিনে সিরিজ হারলো বাংলাদেশ

জ্যোতির রেকর্ডের দিনে সিরিজ হারলো বাংলাদেশ

জ্যোতির রেকর্ডের দিনে সিরিজ হারলো বাংলাদেশ

রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ ও গ্রেপ্তার করতে হবে

সংসদে নাহিদ রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ ও গ্রেপ্তার করতে হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App