×

জাতীয়

অতিরিক্ত সচিবদের বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ১১:৩৭ এএম

অতিরিক্ত সচিবদের বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা

ফাইল ছবি

সরকারি ব্যয় সাশ্রয়ে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এখন থেকে সরকারের অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাদের আকাশপথে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বিজনেস ক্লাসের সুবিধা আর থাকছে না। পরিবর্তে তাদের সুলভ শ্রেণিতে (ইকোনমি ক্লাস) ভ্রমণ করতে হবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-১ থেকে জারি করা এক অফিস আদেশে এই নতুন নির্দেশনা দেয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, অর্থ বিভাগ থেকে ২০১২ সালের ৯ অক্টোবর জারিকৃত ‘সরকারি কাজে বিদেশ ভ্রমণকালে বৈদেশিক মুদ্রায় প্রাপ্য ভ্রমণ ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা’ সংক্রান্ত নীতিমালার অনুচ্ছেদ ২১(খ)-এ যা-ই থাকুক না কেন, বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনায় ব্যয় সংকোচনের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, সরকারের অতিরিক্ত সচিব বা সমপর্যায়ভুক্ত সরকারি, স্বায়ত্তশাসিত, স্ব-শাসিত, সংবিধিবদ্ধ কিংবা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সব কর্মকর্তাকে আকাশপথে বিদেশ ভ্রমণের সময় বিজনেস, ক্লাব বা এক্সিকিউটিভ শ্রেণির পরিবর্তে সুলভ শ্রেণিতে (ইকোনমি ক্লাস) ভ্রমণ করতে হবে।

অর্থ বিভাগ জানিয়েছে, পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে। মূলত বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে সরকারের অভ্যন্তরীণ কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবেই উচ্চপদস্থ কর্মকর্তাদের এই ভ্রমণ সুবিধা কমিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নড়াইলে একাধিক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নড়াইলে একাধিক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ইয়াবাসহ উপজেলা বিএনপির সভাপতির ছেলে আটক

ইয়াবাসহ উপজেলা বিএনপির সভাপতির ছেলে আটক

গাংনীতে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার, আতঙ্ক

গাংনীতে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার, আতঙ্ক

আখাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আখাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App