×

জাতীয়

বিদ্যুৎমন্ত্রী

গ্রামে কোনো লোডশেডিং নেই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৪:৩২ পিএম

গ্রামে কোনো লোডশেডিং নেই

ছবি : সংগৃহীত

গ্রামে কোনো লোডশেডিং নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, পল্লী বিদ্যুতের লাইন দীর্ঘ হওয়ায় কোথাও ত্রুটি দেখা দিলে সেটি শনাক্ত ও মেরামত করতে কিছুটা সময় লাগে। এ কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে, তবে সমস্যা সমাধান হলে আবার স্বাভাবিক হয়ে যায়।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সম্প্রতি যে লোডশেডিং দেখা গিয়েছিল, তা তেলের অভাবে নয়; বরং যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ঘাটতি তৈরি হয়নি।

এ সময় তিনি উল্লেখ করেন, তেল নিয়ে যে কৃত্রিম সংকট তৈরি হয়েছিল, তা মোকাবিলায় জেলা প্রশাসকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এজন্য তাদের ধন্যবাদও জানান তিনি। পাশাপাশি বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি সম্পর্কেও তাদের অবহিত করা হয়েছে।

এছাড়া আগামী পাঁচ বছরে সোলার প্যানেলের মাধ্যমে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ পরিকল্পনার অংশ হিসেবে আগামী তিন মাসের মধ্যে ডিসি অফিসগুলোতে সোলার প্যানেল স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে এবং এ বিষয়ে জেলা প্রশাসকদের সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম

বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম

আরব আমিরাতকে ‘গুঁড়িয়ে’ দিতে চায় ইরান

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন আরব আমিরাতকে ‘গুঁড়িয়ে’ দিতে চায় ইরান

পদত্যাগ করবেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা

পদত্যাগ করবেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App