×

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ‘রোহিঙ্গা সহায়তা’ অর্ধেকে নামিয়ে আনা উদ্বেগজনক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৫:১৭ পিএম

যুক্তরাষ্ট্রের ‘রোহিঙ্গা সহায়তা’ অর্ধেকে নামিয়ে আনা উদ্বেগজনক

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সম্প্রতি রোহিঙ্গাদের জন্য সহায়তার অর্থ বরাদ্দ ৫০ শতাংশ কমিয়ে দেওয়ায় উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রোহিঙ্গাদের জীবনমান উন্নয়ন ও মানবিক চাহিদা মেটাতে আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি এখন সময়ের দাবি।

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)-এর বাংলাদেশ প্রতিনিধি ইভো ফ্রেইসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে স্বরাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও কেবল মানবিক বিবেচনায় বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় প্রদান করেছে। তবে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সম্প্রতি অর্থ বরাদ্দ ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের জীবনমান উন্নয়ন ও মানবিক চাহিদা মেটাতে আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি করা এখন সময়ের দাবি।

রোহিঙ্গা শিবিরের বর্তমান পরিস্থিতি নিয়ে ইউএনএইচসিআর প্রতিনিধি জানান, অত্যন্ত সীমিত জায়গায় বিপুল জনসংখ্যার ঘনত্বের কারণে শরণার্থীরা কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন।

এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, বাংলাদেশের বিদ্যমান আর্থ-সামাজিক ও ভূ-প্রাকৃতিক বাস্তবতায় ক্যাম্পের আয়তন বৃদ্ধি করা অনেক কঠিন। সমস্যা সমাধানে মন্ত্রী রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বৈঠকে বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গাজা সংকট, ইউক্রেন যুদ্ধ এবং ইসরায়েল-ইরান উত্তেজনার মতো বৈশ্বিক ইস্যুগুলোর কারণে রোহিঙ্গা সংকট যেন বিশ্ব সম্প্রদায়ের নজরের বাইরে চলে না যায়। তিনি রোহিঙ্গা ইস্যুটিকে আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে আলোচনার মূল এজেন্ডায় রাখতে জাতিসংঘ ও ইউএনএইচসিআর-কে আরো জোরালো ভূমিকা রাখার অনুরোধ জানান।

ইউএনএইচসিআর প্রতিনিধি আগামী ২০ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা শরণার্থী সংক্রান্ত ‘জয়েন্ট রেসপন্স প্ল্যান’ উপস্থাপনা অনুষ্ঠানে মন্ত্রীকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান। 

সাক্ষাৎকারের শুরুতে ইভো ফ্রেইসেন নতুন পোর্টফোলিওতে দায়িত্ব গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান এবং মন্ত্রী তাঁকে স্বাগত জানান।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীন প্রমুখ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদায় বেলায় বাংলাদেশকে নিয়ে ক্যাবরেরার আবেগঘন বার্তা

বিদায় বেলায় বাংলাদেশকে নিয়ে ক্যাবরেরার আবেগঘন বার্তা

বিশ্ব তেল বাজারে চরম অস্থিরতা, উৎপাদনের শীর্ষে আছে যেসব দেশ

বিশ্ব তেল বাজারে চরম অস্থিরতা, উৎপাদনের শীর্ষে আছে যেসব দেশ

 ‘অন্তর্বর্তী সরকারের আমলের চেয়ে এখন অপরাধ অনেক বেড়েছে’

‘অন্তর্বর্তী সরকারের আমলের চেয়ে এখন অপরাধ অনেক বেড়েছে’

আইসিসি থেকে বড় সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে বড় সুখবর পেল বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App