×

জাতীয়

জুনে চীন বা ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৪:৪২ পিএম

জুনে চীন বা ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী জুনে চীন বা ভারত সফরে যেতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

মঙ্গলবার (৫ মে) দুপুরে বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে চীন ও ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত কিছু প্রতিশ্রুতি রয়েছে। প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময় এবং সংশ্লিষ্ট দেশগুলোর সরকারপ্রধানদের সময় মিলিয়ে সফরের সময়সূচি চূড়ান্ত করার কাজ চলছে।

তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে যদি সীমান্তে কোনো ‘পুশ-ইন’ পরিস্থিতি তৈরি হয়, তবে বাংলাদেশ তার উপযুক্ত জবাব দেবে।

নিজের চীন সফর নিয়ে খলিলুর রহমান জানান, চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তিস্তা মহাপরিকল্পনাও আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে থাকবে, যা প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভুক্ত একটি উদ্যোগ।

এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, আলোচনা ইতিবাচক রয়েছে। শুধু বাংলাদেশ নয়, আরও অনেক দেশ এ ধরনের চুক্তিতে যুক্ত হয়েছে এবং এ ক্ষেত্রে বাংলাদেশ তুলনামূলকভাবে এগিয়ে আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্ব তেল বাজারে চরম অস্থিরতা, উৎপাদনের শীর্ষে আছে যেসব দেশ

বিশ্ব তেল বাজারে চরম অস্থিরতা, উৎপাদনের শীর্ষে আছে যেসব দেশ

 ‘অন্তর্বর্তী সরকারের আমলের চেয়ে এখন অপরাধ অনেক বেড়েছে’

‘অন্তর্বর্তী সরকারের আমলের চেয়ে এখন অপরাধ অনেক বেড়েছে’

আইসিসি থেকে বড় সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে বড় সুখবর পেল বাংলাদেশ

পিএসএলের সেরা একাদশ ঘোষণা, জায়গা পেলেন যারা

পিএসএলের সেরা একাদশ ঘোষণা, জায়গা পেলেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App