×

জাতীয়

মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৬:০৩ পিএম

মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই

ছবি : সংগৃহীত

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

শুক্রবার (৮ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় দুই দেশ মাদক পাচার ও সংশ্লিষ্ট অর্থপাচার প্রতিরোধে পারস্পরিক তথ্য আদান-প্রদান এবং কারিগরি সহায়তা বিনিময় করবে। একই সঙ্গে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তি, অপরাধী চক্র এবং নতুন পাচার পদ্ধতি সম্পর্কে নিয়মিত গোয়েন্দা তথ্য শেয়ার করা হবে।

সমঝোতা স্মারকের উল্লেখযোগ্য দিকগুলো হলো-

তথ্য বিনিময়: মাদক পাচারকারী চক্র, অপরাধী সংগঠন এবং নতুন পাচার কৌশল সম্পর্কে নিয়মিত তথ্য আদান-প্রদান করা হবে।

যৌথ অভিযান: প্রয়োজনে উভয় দেশের গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে অভিযান পরিচালনা করবে। ‘কন্ট্রোলড ডেলিভারি’ ধরনের কার্যক্রমও যৌথভাবে বাস্তবায়ন করা হবে।

প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি: মাদক নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ, পুনঃপ্রশিক্ষণ এবং গবেষণা তথ্য বিনিময়ে উভয় পক্ষ একমত হয়েছে।

প্রযুক্তিগত সহযোগিতা: মাদক শনাক্তে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি ও স্নিফার ডগ ব্যবহারের অভিজ্ঞতা ভাগাভাগি করা হবে।

ফোকাল পয়েন্ট নির্ধারণ: বাংলাদেশের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পাকিস্তানের পক্ষ থেকে এএনএফ (Anti-Narcotics Force) ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করবে।

গোপনীয়তা রক্ষা: বিনিময়কৃত সব তথ্য কঠোর গোপনীয়তায় সংরক্ষণ করা হবে এবং তৃতীয় কোনো পক্ষের সঙ্গে শেয়ার করা হবে না।

চুক্তিটি স্বাক্ষরের তারিখ থেকে ১০ বছর পর্যন্ত কার্যকর থাকবে। পারস্পরিক সম্মতির ভিত্তিতে পরে এর মেয়াদ বাড়ানো যাবে। উভয় দেশ আশা প্রকাশ করেছে, এ সহযোগিতার মাধ্যমে মাদক পাচার নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

মানিকগঞ্জ ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে মসজিদে ভাঙচুর, আহত ৫

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে মসজিদে ভাঙচুর, আহত ৫

দক্ষ জনশক্তি রফতানিতে কাজ করছে সরকার

প্রবাসী কল্যাণ মন্ত্রী দক্ষ জনশক্তি রফতানিতে কাজ করছে সরকার

জলাবদ্ধতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

জলাবদ্ধতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App