×

ঢাকা

জলাবদ্ধতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

Icon

মো. সাইফুল ইসলাম সায়েম, নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৭:০৭ পিএম

জলাবদ্ধতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাসদাইর পতেঙ্গা মোড় এলাকায় জলাবদ্ধ রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মলা (৬৮) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ মে) দুপুরে মাসদাইর পতেঙ্গা মোড় এলাকায় বৃষ্টির পানিতে তলিয়ে থাকা বৈদ্যুতিক খুঁটির শর্ট সার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারী নিহত হয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। 

নিহত নির্মলা বিভিন্ন বাড়িতে কাজ করার পাশাপাশি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয়রা জানান, গত কয়েক দিনের থেমে থেমে হওয়া বৃষ্টিতে মাসদাইর পতেঙ্গা এলাকার রাস্তাঘাট হাঁটু সমান পানিতে তলিয়ে যায়। রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে আগে থেকেই শর্ট সার্কিট হয়ে পানি বিদ্যুতায়িত হয়েছিলো। দুপুরে ওই পানি মাড়িয়ে যাওয়ার সময় নির্মলা নামের ওই নারী ভারসাম্য রক্ষা করতে গিয়ে বৈদ্যুতিক খুঁটিটি ধরলে মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।

মাসদাইর পতেঙ্গা এলাকার বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় ড্রেনেজ ব্যবস্থার চরম অব্যবস্থাপনার কারণে সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় তলিয়ে থাকে।

এলাকাবাসীর দাবি, জরাজীর্ণ বৈদ্যুতিক খুঁটি এবং এই জলাবদ্ধতার মারাত্মক ঝুঁকি নিয়ে বারবার প্রশাসন ও বিদ্যুৎ বিভাগকে লিখিত ও মৌখিকভাবে জানানো হলেও কোনো কার্যকর প্রতিকার মেলেনি।

ফতুল্লা মডেল থানার এস আই দেবাশীষ জানান, ‘নিহত বৃদ্ধার নাম নির্মলা, বয়স ৬৮ বছর। জলাবদ্ধতার কারণে রাস্তায় পানি জমে ছিল এবং পানির সাথে থাকা বিদ্যুতের খুঁটিটি বিদ্যুতায়িত থাকায় এই দুর্ঘটনা ঘটে। বিদ্যুৎ বিভাগের লোকজন এসে লিকেজ মেরামতের কাজ শেষ করে চলে গেছে।’

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ঘটনাটি শোনার পরপরই আমাদের টিম পাঠিয়েছি। প্রাথমিকভাবে জেনেছি জলাবদ্ধ রাস্তায় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে একজন নারী মারা গেছেন।"

এ বিষয়ে জানতে বিদ্যুৎ বিভাগের দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মনিরুজ্জামানের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের সম্মানী ভাতা চালু করা হয়েছে

ধর্মমন্ত্রী ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের সম্মানী ভাতা চালু করা হয়েছে

খিলক্ষেতে নতুন পুলিশ ফাঁড়ি ভবন উদ্বোধন করলেন আইজিপি

খিলক্ষেতে নতুন পুলিশ ফাঁড়ি ভবন উদ্বোধন করলেন আইজিপি

রবীন্দ্রনাথের নারী চরিত্র ও ঠাকুরবাড়ির নারীদের জীবন্ত রূপায়ণ

রবীন্দ্রনাথের নারী চরিত্র ও ঠাকুরবাড়ির নারীদের জীবন্ত রূপায়ণ

প্রভিটা ফিড কারখানায় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

প্রভিটা ফিড কারখানায় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App