আড়াই ঘণ্টার চেষ্টায় কদমতলীর ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৯:৫২ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর কদমতলীর একটি ফোম তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (৮ মে) রাতে ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকার একটি ফোম কারখানায় আগুন লাগে। সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় এবং সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়।
দীর্ঘ চেষ্টার পর রাত ৯টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।
