×

জাতীয়

আগামীকাল থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ১১:১৬ এএম

আগামীকাল থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

ছবি: সংগৃহীত

আগামীকাল রোববার (১০ মে) থেকে শুরু হতে যাচ্ছে পুলিশ সপ্তাহ। চার দিনব্যাপী এ অনুষ্ঠানের প্রথম দিনে সাহসী, বীরত্বপূর্ণ ও পেশাদারিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ১০৭ জন কর্মকর্তা ও সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) দেওয়া হবে। 

রোববার (১০ মে) ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে তাদের পদক দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগের বছরের প্রশংসাযোগ্য কাজের জন্য পদক এবং সরাসরি সরকারপ্রধানের কাছে দাবি-দাওয়া উত্থাপনের জন্য পুলিশের নীতিনির্ধারকররা মুখিয়ে থাকেন পুলিশ সপ্তাহর জন্য। এই বছর মোটাদাগে ছয়টি দাবি তোলার কথা জানাচ্ছেন পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা।

এর মধ্যে রয়েছে- দূতাবাস ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের পদায়ন, পুলিশের জন্য কেন্দ্রীয় সাইবার ক্রাইম ইউনিট প্রতিষ্ঠা, পুলিশের পৃথক মেডিকেল সার্ভিস, সিলেট ও বরিশালে দুটি ট্রেনিং সেন্টার এবং চট্টগ্রামের আলোচিত জঙ্গল ছলিমপুরে একটি বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, পুলিশের সুস্থ দেহ ও মন এবং ক্রীড়া সক্ষমতা বাড়াতে পদক্ষেপ এবং এভিয়েশন পুলিশ প্রতিষ্ঠা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাজেকে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

সাজেকে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

মেগা এপিসোড দিয়ে ‘এটা আমাদেরই গল্প’র সমাপ্তি

মেগা এপিসোড দিয়ে ‘এটা আমাদেরই গল্প’র সমাপ্তি

বিচারকদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর

বিচারকদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর

ইউক্রেন যুদ্ধে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেন ট্রাম্প

ইউক্রেন যুদ্ধে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেন ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App