×

জাতীয়

ময়মনসিংহে হাম উপসর্গে নতুন ভর্তি ২৯ শিশু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৩:৪০ পিএম

ময়মনসিংহে হাম উপসর্গে নতুন ভর্তি ২৯ শিশু

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ২৯ জন শিশু ভর্তি হয়েছে।এ নিয়ে হাসপাতালটিতে ৯৭ জন্য ভর্তি রয়েছে। তবে একই সময়ে হাম বা হাম উপসর্গে ময়মনসিংহে কেউ মারা যায়নি। 

শনিবার (৯ মে) সকালে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, গত ১৭ মার্চ থেকে ৯ মে সকাল পর্যন্ত হাম উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৯০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে ১ হাজার ৬৬ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

ডা. মাইনউদ্দিন খান আরো জানান, গত ২৪ ঘণ্টায় ১৯ জন শিশু সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে। এ সময়ের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ২৭ জন শিশুর মৃত্যু হয়েছে।

তিনি বলেন, বর্তমানে তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

উৎপাদন বাড়াতে আখাউড়ার কৃষকদের প্রযুক্তি সহায়তা

উৎপাদন বাড়াতে আখাউড়ার কৃষকদের প্রযুক্তি সহায়তা

বিসিবি পরিচালক হওয়ার পরদিনই প্রতিমন্ত্রীর পুত্রের পদত্যাগ

বিসিবি পরিচালক হওয়ার পরদিনই প্রতিমন্ত্রীর পুত্রের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App