×

জাতীয়

ছুটির দিনেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ১১:৩২ এএম

ছুটির দিনেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ছবি: সংগৃহীত

ছুটির দিনেও মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছে যাত্রী ও পরিবহণ চালকরা। 

শুক্রবার (১৫ মে) ভোরে দাউদকান্দি সেতুর মাঝখানে দুটি কভার্ডভ্যান উলটে গেলে এ যানজটের সূত্রপাত হয়। 

পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট আরো তীব্র আকার ধারণ করে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহণ চালকরা।

জানা গেছে, মহাসড়কের কুমিল্লামুখী লেনে গজারিয়া অংশজুড়ে এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে সড়কের বিভিন্ন পয়েন্টে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস এবং ব্যক্তিগত যানবাহন।

ট্রাকচালক ওমর ফারুক জানান,  আমি মেঘনা সেতু থেকে যানজটে আটকে আছি। ভাটেরচর পর্যন্ত আসতে প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে। 

এদিকে আরেক বাসচালক আব্দুল হামিদ জানান, আমি তেতৈতলা হাশ পয়েন্ট এলাকা থেকে যানজটে পড়েছি। ভাটেরচর বাসস্ট্যান্ডে পৌঁছাতে প্রায় আড়াই ঘণ্টা সময় লেগেছে।

গজারিয়া হাইওয়ে থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, রাতে দাউদকান্দি সেতুর মাঝখানে দুটি কভার্ডভ্যান উলটে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনাকবলিত যান দুটি সরানোর কাজ চলমান রয়েছে। দ্রুতই যান চলাচল স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আদানির বিরুদ্ধে মামলা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র, নেপথ্যে ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগ

আদানির বিরুদ্ধে মামলা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র, নেপথ্যে ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগ

‘সনাতন ধর্ম নির্মূল করতে হবে’, তামিলনাড়ু বিধানসভায় এমএলএর মন্তব্যে বিতর্ক

‘সনাতন ধর্ম নির্মূল করতে হবে’, তামিলনাড়ু বিধানসভায় এমএলএর মন্তব্যে বিতর্ক

জিন ছাড়ানোর নামে ২১টি যৌন নিপীড়ন, লন্ডনে বাংলাদেশির যাবজ্জীবন

জিন ছাড়ানোর নামে ২১টি যৌন নিপীড়ন, লন্ডনে বাংলাদেশির যাবজ্জীবন

ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের অনাক্রমণ চুক্তি চায় সৌদি, থাকতে পারে ইসরায়েলও

ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের অনাক্রমণ চুক্তি চায় সৌদি, থাকতে পারে ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App