×

জাতীয়

সৌদি পৌঁছেছেন ৫৭ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৯:৪০ এএম

সৌদি পৌঁছেছেন ৫৭ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

ছবি: সংগৃহীত

চলতি বছর পবিত্রহজ পালন করতে এখন পর্যন্ত  এ পর্যন্ত ১৪৮টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৫৭ হাজার ৫২৬ জন বাংলাদেশি হজযাত্রী। হজ করতে গিয়ে এখন পর্যন্ত স্বাভাবিকভাবে মারা গেছেন ১৪ জন বাংলাদেশি। 

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টা পর্যন্ত এসব হজযাত্রী জেদ্দায় পৌঁছান বলে জানিয়েছেন বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন।

লোকমান হোসেন জানান, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। হজ কার্যক্রম পরিচালনায় কাজ করছে ৬৬০টি এজেন্সি। এর মধ্যে ৩০টি লিড এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

হজ অফিস সূত্রে জানা গেছে, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী। তাদের মধ্যে ১১ জন মক্কায় এবং ৩ জন মদিনায় মারা গেছেন।

এদিকে সৌদি আরবে অবস্থানরত হজযাত্রীদের চিকিৎসাসেবা দিতে মেডিকেল টিম এখন পর্যন্ত ২৮ হাজার ৬৬৯ জনকে সেবা দিয়েছে। পাশাপাশি আইটি হেল্প ডেস্কের মাধ্যমে সেবা পেয়েছেন ১৬ হাজার ৪৩০ জন।

এয়ারলাইন্সভিত্তিক তথ্যে দেখা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৩টি ফ্লাইটে ২৮ হাজার ৮৩৪ জন, সৌদি এয়ারলাইন্সের ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন এবং ফ্লাইনাসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৪৫৬ জন সৌদি আরবে পৌঁছেছেন।

বাকি ২০ হাজার ৮৫২ জন হজযাত্রী পর্যায়ক্রমে নির্ধারিত ফ্লাইটে সৌদি আরবে পৌঁছাবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চলতি বছরের প্রথম হজ ফ্লাইট ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্লাইটটির উদ্বোধন করেন। ওই ফ্লাইটে ৪১৮ জন হজযাত্রী ছিলেন। 

সৌদি দূতাবাস জানিয়েছে, এখন পর্যন্ত ৭৮ হাজার ৩৭৮টি হজ ভিসা ইস্যু করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৩টি ভিসা রয়েছে। আগামী ৩০ মে থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফের কমলো স্বর্ণের দাম, ভরি কত?

ফের কমলো স্বর্ণের দাম, ভরি কত?

ক্যারিয়ার শেষ হয়ে গেলেও ফিলিস্তিনের পক্ষে অটল এই হলিউড অভিনেত্রী

ক্যারিয়ার শেষ হয়ে গেলেও ফিলিস্তিনের পক্ষে অটল এই হলিউড অভিনেত্রী

২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী, অংশ নেবেন একাধিক কর্মসূচিতে

২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী, অংশ নেবেন একাধিক কর্মসূচিতে

স্বামীর মরদেহ টুকরো ‍টুকরো করে ফ্রিজে রাখতে গিয়ে ধরা

স্বামীর মরদেহ টুকরো ‍টুকরো করে ফ্রিজে রাখতে গিয়ে ধরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App