×

মধ্যপ্রাচ্য

যুদ্ধবিরতির মেয়াদ আরো ৪৫ দিন বাড়াল লেবানন-ইসরায়েল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৯:৩২ এএম

যুদ্ধবিরতির মেয়াদ আরো ৪৫ দিন বাড়াল লেবানন-ইসরায়েল

ছবি : সংগৃহীত

লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরো ৪৫ দিন বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে অনুষ্ঠিত দুই দিনের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর রয়টার্সের।

স্থানীয় সময় শুক্রবার (১৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে দুই দিনের সংলাপ শেষ হয়েছে। আলোচনা খুবই ফলপ্রসূ ছিল। গত ১৬ এপ্রিল ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ আরো ৪৫ দিন বাড়ানো হয়েছে।

গত ২ মার্চ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর দক্ষিণ লেবাননে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। প্রায় দেড় মাস ধরে চলা সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১৬ এপ্রিল যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ। আগামী রোববার সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও তার আগেই নতুন করে সময় বাড়ানো হলো।

আরো পড়ুন : দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬

টমি পিগোট জানান, আলোচনায় যুক্তরাষ্ট্রের সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারাও অংশ নিয়েছেন। আগামী ২৯ মে’র মধ্যে পেন্টাগনের কর্মকর্তারা দুই দেশের সীমান্তে নতুন একটি ‘নিরাপত্তা লাইন’-এর প্রস্তাব দেবেন। সেই প্রস্তাবের ভিত্তিতে আগামী ২ থেকে ৩ জুন আবারও ওয়াশিংটনে বৈঠকে বসবেন ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা।

তিনি বলেন, আমরা আশা করছি, এই সংলাপ দুই দেশের মধ্যে স্থায়ী শান্তির ভিত্তি শক্তিশালী করবে এবং পারস্পরিক সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান নিশ্চিত করবে। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা জোরদারেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী, অংশ নেবেন একাধিক কর্মসূচিতে

২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী, অংশ নেবেন একাধিক কর্মসূচিতে

স্বামীর মরদেহ টুকরো ‍টুকরো করে ফ্রিজে রাখতে গিয়ে ধরা

স্বামীর মরদেহ টুকরো ‍টুকরো করে ফ্রিজে রাখতে গিয়ে ধরা

সাবেক মন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই

সাবেক মন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই

খাদ্য সংকটে বড় ঝুঁকিতে বাংলাদেশ

খাদ্য সংকটে বড় ঝুঁকিতে বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App