×

জাতীয়

মে মাসে দেশে আসছে সাড়ে ৫ লাখ টন জ্বালানি তেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ১২:৫৮ পিএম

মে মাসে দেশে আসছে সাড়ে ৫ লাখ টন জ্বালানি তেল

ছবি: সংগৃহীত

দেশের জ্বালানি তেলের বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে চলতি বছরের মে মাসে সাড়ে ৫ লাখ মেট্রিক টনেরও বেশি পরিশোধিত ও অপরিশোধিত তেল আসছে দেশে। এর মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) আমদানিকৃত ১৪টি তেলবাহী জাহাজ ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। চলতি মাসেই আরো ৫টি জাহাজ বন্দরে আসার কথা রয়েছে।

বিষটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশনস) মোহাম্মদ জাহিদ হোসাইন।

বিপিসি সূত্রে জানা গেছে, 'চলতি মে মাসে মোট ১৯টি জাহাজে করে বিপুল পরিমাণ জ্বালানি তেল দেশে আসছে। এর মধ্যে রয়েছে ৩ লাখ ৮৫ হাজার মেট্রিক টন ডিজেল, ৬৭ হাজার টন জেট ফুয়েল, ২৬ হাজার ৫০০ টন অকটেন এবং ৭৫ হাজার টন ফার্নেস অয়েল। এ ছাড়া আজ শনিবারও একটি তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করার কথা রয়েছে।'

বিপিসি আরো জানিয়েছে, জ্বালানি আমদানির এই ধারাবাহিকতা আগামী মাসেও বজায় থাকবে। জুনের চাহিদা মেটাতে ইতিমধ্যে পরিশোধিত ও অপরিশোধিত তেলবঝী আরো ১৬টি জাহাজের শিডিউল নিশ্চিত করা হয়েছে। ফলে দেশে চাহিদার বিপরীতে পর্যাপ্ত জ্বালানির মজুত রয়েছে এবং সংকটের কোনো আশঙ্কা নেই।

এদিকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, প্রায় ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) নিয়ে ‘এমটি ফসিল’ নামের একটি বড় জাহাজ গত সোমবার চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ মে জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে।

এর আগে গত ৬ মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ নামের আরেকটি মাদার ভেসেল কুতুবদিয়া চ্যানেলে এসে পৌঁছেছিল। বিপিসি কর্মকর্তারা বলছেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা স্বাভাবিক রাখতে সরকার ও বিপিসির যৌথ উদ্যোগে নিয়মিত বিরতিতে এই তেল আমদানি প্রক্রিয়া সচল রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিন বনদস্যু অস্ত্রসহ গ্রেপ্তার করে শরণখোলা থানায় মামলা

তিন বনদস্যু অস্ত্রসহ গ্রেপ্তার করে শরণখোলা থানায় মামলা

‘বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই ফারাক্কা চুক্তি নবায়ন হবে’

মির্জা ফখরুল ‘বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই ফারাক্কা চুক্তি নবায়ন হবে’

৭২০০ ওয়ার্ক ভিসা বাতিল করলো সৌদি আরব

৭২০০ ওয়ার্ক ভিসা বাতিল করলো সৌদি আরব

যুক্তরাষ্ট্রের রোষানলে রাউল কাস্ত্রো

যুক্তরাষ্ট্রের রোষানলে রাউল কাস্ত্রো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App