×

জাতীয়

রোববার টানা ১৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০১:৩৭ পিএম

রোববার টানা ১৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস পাইপলাইনের প্রতিস্থাপনের জন্য টানা ১৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আগামী রোববার (১৭ মে) রাত ১১টা থেকে সোমবার ( ১৮ মে) বিকেল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে গ্যাস সরবরাহ।

শনিবার (১৬ মে) দুপুরে তিতাস গ্যাসের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

তিতাস জানায়, এ সময় আমিনবাজার ডিআরএস (ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন) থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের এলাকা, বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা ও তৎসংলগ্ন এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাবিতে ধর্ষণচেষ্টা: সন্দেহভাজনের তথ্য চেয়ে পুলিশের পুরস্কার ঘোষণা

জাবিতে ধর্ষণচেষ্টা: সন্দেহভাজনের তথ্য চেয়ে পুলিশের পুরস্কার ঘোষণা

কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখবে যেসব অভ্যাস

কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখবে যেসব অভ্যাস

অস্ত্রসহ গ্রেপ্তার তিন বনদস্যু, থানায় মামলা

অস্ত্রসহ গ্রেপ্তার তিন বনদস্যু, থানায় মামলা

‘বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই ফারাক্কা চুক্তি নবায়ন হবে’

মির্জা ফখরুল ‘বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই ফারাক্কা চুক্তি নবায়ন হবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App