×

জাতীয়

হাম ও উপসর্গে মৃত্যুর ক্ষতিপূরনে করা রিটের আদেশ মঙ্গলবার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৬:৫৩ পিএম

হাম ও উপসর্গে মৃত্যুর ক্ষতিপূরনে করা রিটের আদেশ মঙ্গলবার

ছবি: ফাইল ফটো

হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের আদেশ মঙ্গলবার (১৯ মে) দেওয়া হবে বলে নির্ধারণ করেছেন হাইকোর্ট। 

সোমবার (১৮ মে) এ বিষয়ে রিট শুনানি শেষে আদেশের দিনক্ষণ জানান রিটকারী আইনজীবী।

এর আগে গত ১০ মে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব জনস্বার্থে এ রিটটি করেন, যেখানে স্বাস্থ্যসচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। 

রিটে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়, যাতে বলা হয়, হাম ও হামের উপসর্গ নিয়ে (১০ মে) গত ৫৫ দিনে ৩৫২ শিশুর মৃত্যু হয়েছে। সরকারি হিসাবেই গড়ে প্রতিদিন অন্তত ছয় শিশুর মৃত্যু হচ্ছে। তবে গত এক সপ্তাহে সেই সংখ্যা বেড়ে গড়ে প্রতিদিন ১০ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে রোববার (১৭ মে) পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ৪৫৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৭৫ শিশুর এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৮৪ শিশু। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৭ হাজার ৭৬৭ শিশু। আর সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৭ হাজার ৮৪৬ শিশু। 

উল্লেখ্য, হামে শিশু মৃত্যুর সংখ্যা কমে আসার আশ্বাস দেওয়ার মধ্যেই মৃত্যুর সংখ্যা দেড়গুণ বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ঢাকা বিভাগ এবং সবচেয়ে কম ঝুঁকিতে রয়েছে রংপুর বিভাগ। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনের পরিসংখ্যান বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাগরিক স্বাস্থ্য সুরক্ষায় সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে হাইকোর্টের রুল

নাগরিক স্বাস্থ্য সুরক্ষায় সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে হাইকোর্টের রুল

নাঙ্গলকোটে গাঁজা ও বিদেশি মদসহ আটক ৭

নাঙ্গলকোটে গাঁজা ও বিদেশি মদসহ আটক ৭

বিসিবির নির্বাচন করবেন না ইশরাক

বিসিবির নির্বাচন করবেন না ইশরাক

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ১৭ কিমি যানজট

লাঙ্গলবন্দ সেতু সংস্কার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ১৭ কিমি যানজট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App