×

জাতীয়

পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৫:১৮ পিএম

পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’

ছবি : সংগৃহীত

বাংলাদেশি পাসপোর্টে আবারও যুক্ত হতে যাচ্ছে ‘ইসরাইল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাদ দেওয়া এই লেখাটি পুনর্বহালের উদ্যোগ নিয়েছে বর্তমান বিএনপি সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন ইস্যুতে সংহতির জায়গা বিবেচনায় রেখেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ৭ এপ্রিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে দেওয়া এক চিঠিতে আগের মতো বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরাইল ব্যতীত’ শব্দবন্ধ পুনর্বহালের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছিল। তবে সে সময় কূটনৈতিক পাসপোর্ট ছাড়া সাধারণ পাসপোর্টে এটি কার্যকর করা সম্ভব হয়নি। এবার সব ধরনের পাসপোর্টে এটি বাধ্যতামূলকভাবে কার্যকরের উদ্যোগ নেওয়া হয়েছে।

চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই পাসপোর্টের বিভিন্ন বিষয়ে পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এপ্রিল ও মে মাসে একাধিক বৈঠক করেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারের উচ্চপর্যায় থেকে এ বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্ট চালুর সময় পাসপোর্ট থেকে ‘ইসরাইল ব্যতীত’ শব্দবন্ধটি বাদ দেওয়া হয়েছিল। এর আগে বাংলাদেশের প্রচলিত পাসপোর্টে লেখা থাকত, ‘এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরাইল ছাড়া।’

ই-পাসপোর্ট থেকে লেখাটি বাদ পড়ার পর থেকেই বিভিন্ন মহল থেকে তা পুনর্বহালের দাবি উঠেছিল।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সূত্রে জানা গেছে, নতুন নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে নতুন পাসপোর্টে এই শব্দবন্ধ যুক্ত করা হবে। তবে পুরোনো পাসপোর্টধারীদের জন্য আপাতত কোনো জটিলতা থাকবে না। বিদ্যমান পাসপোর্টের মেয়াদ শেষ হলে নবায়নের সময় স্বয়ংক্রিয়ভাবে নতুন সংস্করণের পাসপোর্ট দেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইবোলার কারণে কঙ্গোর বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প বাতিল

ইবোলার কারণে কঙ্গোর বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প বাতিল

পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’

পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’

আর্জেন্টিনার বিশ্বকাপ চূড়ান্ত দলে থাকতে পারে যে দুই চমক

আর্জেন্টিনার বিশ্বকাপ চূড়ান্ত দলে থাকতে পারে যে দুই চমক

৩০ গ্রামের জন্য ৩ ডিলার, টিসিবি পণ্য নিতে চরম ভোগান্তি

৩০ গ্রামের জন্য ৩ ডিলার, টিসিবি পণ্য নিতে চরম ভোগান্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App