×

জাতীয়

বজ্রপাতে ৩ জেলায় ৪ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৫:০৮ পিএম

বজ্রপাতে ৩ জেলায় ৪ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত

নওগাঁ, কুড়িগ্রাম ও নাটোরে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ও দুপুরে পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুই কৃষক, এক অটোরিকশাচালক ও এক ইটভাটা শ্রমিক রয়েছেন।

নওগাঁ:

নওগাঁর রাণীনগর উপজেলার পারইল ইউনিয়নের জাঠাইল মাঠে বোরো ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পারইল গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৬০) এবং একই গ্রামের আমিনুরের ছেলে তারেক (২২)।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল জানান, সকালে তারা মাঠে ধান কাটতে যান। কাজ করার সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

কুড়িগ্রাম:

অন্যদিকে কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের বজরা তবকপুর এলাকায় পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রফিকুল ইসলাম (৩৩) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।

নিহত রফিকুল ইসলাম ওই এলাকার নুরুজ্জামানের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে যান রফিকুল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চিলমারী মডেল থানার ওসি নয়ন কুমার জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নাটোর :

এদিকে নাটোরের লালপুর উপজেলার সিরাজীপুর এলাকার একটি ইটভাটায় বজ্রপাতে এসকেন আলী ভোলা (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুই নারী শ্রমিক।

নিহত এসকেন আলী ভোলা উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের আদু মণ্ডলের ছেলে।

আহতরা হলেন- জোতদৈবকি গ্রামের ফিরোজ শেখের স্ত্রী শাপলা খাতুন (৩০) এবং একই এলাকার পলান আলীর স্ত্রী সুফিয়া খাতুন (৫০)।

স্থানীয় সূত্র জানায়, সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। এ অবস্থায় শ্রমিকরা ইটভাটায় কাজ করছিলেন। একপর্যায়ে বজ্রপাতে তিনজন আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক এসকেন আলী ভোলাকে মৃত ঘোষণা করেন।

লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’

পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’

আর্জেন্টিনার বিশ্বকাপ চূড়ান্ত দলে থাকতে পারে যে দুই চমক

আর্জেন্টিনার বিশ্বকাপ চূড়ান্ত দলে থাকতে পারে যে দুই চমক

৩০ গ্রামের জন্য ৩ ডিলার, টিসিবি পণ্য নিতে চরম ভোগান্তি

৩০ গ্রামের জন্য ৩ ডিলার, টিসিবি পণ্য নিতে চরম ভোগান্তি

২০ সরকারি দপ্তরে তীব্র জনবল সংকট, বাড়ছে ভোগান্তি

কুমিল্লার মেঘনা ২০ সরকারি দপ্তরে তীব্র জনবল সংকট, বাড়ছে ভোগান্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App