×

জাতীয়

হাম উপসর্গে আরো ৩ মৃত্যু, মোট মৃত্যু ৫৮৮

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৫:৩৭ পিএম

হাম  উপসর্গে আরো ৩ মৃত্যু, মোট মৃত্যু ৫৮৮

ছবি: ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি।

এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৮৮ ।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯০। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৯৮ জন।

হাম উপসর্গ নিয়ে সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে।  

গত ২৪ ঘণ্টায় ৪৫ নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৯৪ জন।

একই সময়ে ১ হাজার ১৩৪ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজার ৭০ জনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঠাকুরগাঁওয়ে হাত-পা বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে হাত-পা বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার

অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু, হাসপাতালে আরো ২

অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু, হাসপাতালে আরো ২

হাম  উপসর্গে আরো ৩ মৃত্যু, মোট মৃত্যু ৫৮৮

হাম উপসর্গে আরো ৩ মৃত্যু, মোট মৃত্যু ৫৮৮

তোফায়েল আহমেদের প্রথম জানাজা ধানমন্ডিতে, ভোলায় দাফন মঙ্গলবার

তোফায়েল আহমেদের প্রথম জানাজা ধানমন্ডিতে, ভোলায় দাফন মঙ্গলবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App